বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে চীনের ভূমিকা স্বীকার করলেন ট্রাম্প

ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে চীনের ভূমিকা স্বীকার করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তিনি বিশ্বাস করেন। হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে ইরানে বোমাবর্ষণ স্থগিত করার ঘোষণার পর ট্রাম্প এই মন্তব্য করেছেন।

বার্তা সংস্থা এএফপি-র পক্ষ থেকে যখন জানতে চাওয়া হয় যে, তেহরানকে সমঝোতায় রাজি করাতে বেইজিং জড়িত ছিল কি না; ট্রাম্প সরাসরি জবাবে বলেন, ‘আমি শুনেছি হ্যাঁ, তারা এতে যুক্ত ছিল।’ ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানোর জন্য ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে এই নাটকীয় পটপরিবর্তন ঘটে।

নিউ ইয়র্ক টাইমস ইরানের তিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দার আশঙ্কায় চীন শেষ মুহূর্তে হস্তক্ষেপ করে ইরানকে ‘নমনীয়তা দেখাতে এবং উত্তেজনা কমাতে’ অনুরোধ জানায়। চীনের এই অনুরোধের পরই পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয় ইরান।

ইরানি কর্মকর্তারা আরও দাবি করেছেন যে, এই যুদ্ধবিরতির প্রস্তাব দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি অনুমোদন করেছেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় তার বাবা আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব পাওয়ার পর তাকে এখন পর্যন্ত জনসমক্ষে দেখা যায়নি এবং যুদ্ধের শুরুতে তিনি আহত হয়েছিলেন বলে গুঞ্জন রয়েছে।

ইরানের তেলের প্রধান ক্রেতা এবং ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে চীনের শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। যুদ্ধের সময় ওই দেশগুলোতে ইরানের হামলার সমালোচনাও করেছে বেইজিং। অন্যদিকে, ট্রাম্প মে মাসের মাঝামাঝি সময়ে বেইজিং সফরে গিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ইরানের যুদ্ধ পরিস্থিতির কারণে এর আগে এপ্রিলে নির্ধারিত ওই সফর স্থগিত করেছিলেন ট্রাম্প।

যুদ্ধবিরতি ঘোষণার আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে, মঙ্গলবার রাতের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের সব সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্প সে সময় বলেছিলেন, ‘আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হবে।’

যুদ্ধে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এবং হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ করে রেখেছিল। স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেলের এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে গেলেও যুদ্ধের কারণে তা ৯০ শতাংশ কমে গিয়েছিল, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে পড়ে।

আরও

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করব, সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করব, সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর নতুন করে আবারও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি...

২০২৬-০৪-০৮ ১৯:০০

যুদ্ধবিরতিতে ট্রাম্পের স্বস্তি, তবে শক্তিশালী অবস্থানে ইরান

আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতে ট্রাম্পের স্বস্তি, তবে শক্তিশালী অবস্থানে ইরান

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর পারস্য উপসাগরের হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়াকে এক ‘নতুন স্বর্ণযুগের বিজয়’ হিসেবে উদ...

২০২৬-০৪-০৮ ১৮:৫৭

মধ্যপ্রাচ্যে যুদ্ধের রেশে মিসাইলের নিচে চাপা ‘রক্তের পরিসংখ্যান’

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধের রেশে মিসাইলের নিচে চাপা ‘রক্তের পরিসংখ্যান’

মধ্যপ্রাচ্যের আকাশে যে আগুন জ্বলছিল, তা শুধু ক্ষেপণাস্ত্রের আগুন নয়—এটি মানবতা ধ্বংসের অদ্ভূত এক অগ্নিগর্ভ। যুক্তরাষ্ট্র...

২০২৬-০৪-০৮ ১৮:৩৭

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

আন্তর্জাতিক

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির পর খুলে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। বুধবার (৮ এপ্রিল) দুই দেশ যুদ্ধব...

২০২৬-০৪-০৮ ১৮:২৪