শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা কারখানায় অগ্নিকাণ্ড, তেল আবিবে আঘাত

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা কারখানায় অগ্নিকাণ্ড, তেল আবিবে আঘাত

ইরান ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেগেভে অবস্থিত একটি ড্রোন ও আকাশ প্রতিরক্ষা সামগ্রী প্রস্তুতকারক কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শনিবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এই তথ্য প্রকাশ করেছে। হামলার ফলে কারখানায় অগ্নিকাণ্ড ঘটে এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। চ্যানেল-১২ রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েলে প্রথমবারের মতো এই ধরনের হামলা চালিয়েছে ইরান। এর ফলে বীরশেবা, আরাদ এবং নেগেভ অঞ্চলে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়।

এরপর মধ্য-ইসরায়েলের ‘বৃহত্তর তেল আবিব’ হিসেবে পরিচিত গুশ দান শহর লক্ষ্য করে ইরান দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ সময় তেল আবিবের রোশ হায়িন এলাকার একটি আবাসিক ভবন আগুনে ক্ষতিগ্রস্ত হয় এবং পেতাহ তিকভা এলাকার ভবনেও ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় তেল আবিব এবং বেনি ব্রাক এলাকায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কানের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য-ইসরায়েলের সাতটি শহরের অন্তত ১৭টি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এবং স্প্লিন্টার পড়েছে।

ভিডিওতে দেখা যায়, শিল্পাঞ্চলের কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলছে এবং ধোঁয়ার ঢেউ চারপাশে ছড়িয়ে পড়েছে।

সূত্র: আনাদোলু

আরও

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, শুরু হয়েছে তীব্র লড়াই

আন্তর্জাতিক

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, শুরু হয়েছে তীব্র লড়াই

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত নতুন ও বিপজ্জনক মোড়ে পৌঁছেছে। দীর্ঘদিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও বিমান...

২০২৬-০৪-০৪ ১৪:৩৩

দুবাইয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ ধনকুবের ল্যারি এলিসনের প্রতিষ্ঠানে হামলা

আন্তর্জাতিক

দুবাইয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ ধনকুবের ল্যারি এলিসনের প্রতিষ্ঠানে হামলা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের ভবনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। তবে এই ঘটনায় তাৎ...

২০২৬-০৪-০৪ ১১:২৫

ইরানের ‘নকল’ মিসাইল লঞ্চার মোতায়েন, আসল কতগুলো ধ্বংস জানে না মার্কিনিরা

আন্তর্জাতিক

বাঙ্কারে হামলা হলে অল্প সময়েই করছে উদ্ধার ইরানের ‘নকল’ মিসাইল লঞ্চার মোতায়েন, আসল কতগুলো ধ্বংস জানে না মার্কিনিরা

শত্রুপক্ষকে ফাঁকি দিতে যুদ্ধের পুরোনো কৌশল অবলম্বন করছে ইরান। দেশটি ‘নকল’ মিসাইল লঞ্চার মোতায়েন করে দখলদার ইসরায়েল ও যুক...

২০২৬-০৪-০৪ ০৯:৩৭

মার্কিনিদের শর্ত অগ্রহণযোগ্য, জানিয়েছে তেহরান

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধ বন্ধে পাকিস্তানের চেষ্টা ব্যর্থ মার্কিনিদের শর্ত অগ্রহণযোগ্য, জানিয়েছে তেহরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার ভূমিকা নিয়েছিল পাকিস্তান। তবে তাদের এ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ই...

২০২৬-০৪-০৪ ০৯:২৭

একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫ যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক

একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫ যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধবিমান ও তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহি...

২০২৬-০৪-০৪ ০৮:২৭