বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, শুরু হয়েছে তীব্র লড়াই

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, শুরু হয়েছে তীব্র লড়াই

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত নতুন ও বিপজ্জনক মোড়ে পৌঁছেছে। দীর্ঘদিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় সীমাবদ্ধ থাকা এই যুদ্ধ এবার সরাসরি স্থলভাগে ছড়িয়ে পড়েছে।

যুদ্ধের ৩৫তম দিন শুক্রবার (৩ এপ্রিল) দক্ষিণ ইরানে মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারে মার্কিন বিশেষ বাহিনী ইতোমধ্যে ইরানের ভূখণ্ডে প্রবেশ করেছে।

শুক্রবার ভোরে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে। এফ-১৫ মডেলের এই বিমানে সাধারণত দুজন ক্রু থাকেন। দুর্ঘটনার পরপরই পেন্টাগন উচ্চ-ঝুঁকিপূর্ণ ‘কমব্যাট সার্চ অ্যান্ড রেসকিউ’ অভিযান শুরু করে।

প্রতিবেদনে বলা হয়, বিমানের একজন পাইলটকে প্যারাশুটে নামার পর দ্রুত উদ্ধার করতে সক্ষম হয় মার্কিন বাহিনী। তবে দ্বিতীয় ক্রু—অস্ত্র ব্যবস্থা কর্মকর্তা—দুর্গম পাহাড়ি এলাকায় আটকা পড়েন।

নিখোঁজ ক্রুকে উদ্ধারে রাতের আঁধারে ইরানে প্রবেশ করা মার্কিন স্পেশাল ফোর্স সদস্যরা ইরানের বর্ডার পুলিশ ও স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর তীব্র প্রতিরোধের মুখে পড়ে। তাদের লক্ষ্য করে হালকা অস্ত্র ও ভারী মেশিনগান থেকে গুলি চালানো হয়।

এ সময় একটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার গুলিবিদ্ধ হয়ে আগুন ধরে যায়। পরে সেটি কোনোভাবে ইরাক সীমান্তে গিয়ে জরুরি অবতরণ করে।

এদিকে ইরান এই ঘটনাকে কৌশলগত সুযোগ হিসেবে দেখছে। নিখোঁজ মার্কিন সেনাকে জীবিত বা মৃত আটক করতে পারলে তা বড় ধরনের মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক প্রভাব ফেলবে বলে মনে করছে তেহরান। এ লক্ষ্যে ওই সেনাকে ধরিয়ে দিতে ৬০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

পুরস্কারের আশায় স্থানীয় বাসিন্দা ও মিলিশিয়ারা পাহাড়ি এলাকায় তল্লাশি জোরদার করেছে। সামরিক বিশ্লেষকদের মতে, এ ঘটনা সংঘাতকে আরও জটিল ও অনিশ্চিত পর্যায়ে ঠেলে দিয়েছে।

উল্লেখ্য, গত এক মাস ধরে মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়ে আসছে। এর জবাবে ইরানও পাল্টা হামলা অব্যাহত রেখেছে, ফলে অঞ্চলজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে।

আরও

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গ...

২০২৬-০৭-০১ ০৯:২১

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

আন্তর্জাতিক

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই প্রকৃত সীমান্তরেখা পেরিয়ে রাজ্যটির সীমান্ত...

২০২৬-০৬-৩০ ১২:৩৪

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আন্তর্জাতিক

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদ...

২০২৬-০৬-৩০ ১২:৩০

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

ইউরোপের মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র গরমে বাসিন্দাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহের রেকর্ড তাপমাত...

২০২৬-০৬-২৯ ২৩:২৯

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

আন্তর্জাতিক

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

যৌন নির্যাতনের রায়ের বিরুদ্ধে করা আপিলে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে দেশের সুপ্রিম কোর্ট তার আপিল গ্রহণ ন...

২০২৬-০৬-২৯ ২২:৪৯

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

আন্তর্জাতিক

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

ইরাক সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেছেন, কারবালা হলো ইরাক ও ইরান- এই দুই জাতির মধ্যে সহান...

২০২৬-০৬-২৯ ২২:২২