শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানের সামরিক নীতি প্রতিরোধমূলক থেকে এখন আক্রমণাত্মকে পরিণত হয়েছে

ইরানের সামরিক নীতি প্রতিরোধমূলক থেকে এখন আক্রমণাত্মকে পরিণত হয়েছে

ইরানের সামরিক নীতি ‘প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক’ অবস্থানে পরিবর্তিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেন, এই পরিবর্তনটি ধীরে ধীরে ঘটেছে।

ইরনার বরাতে আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, আকরামিনিয়া বলেন, ‘অতীতে আমাদের দেশের সামরিক নীতি ছিল প্রতিরক্ষামূলক, কিন্তু এই দুটি যুদ্ধের সময় (২০২৫-এর ১২ দিনের এবং ২০২৬-এর ৪০ দিনের যুদ্ধ) আমরা ধীরে ধীরে সামরিক মতবাদকে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক অবস্থানের দিকে যেতে দেখেছি।’

তিনি জোর দিয়ে বলেন, আক্রমণাত্মক মতবাদের অর্থ এই নয় যে আগাম অভিযান চালানো হবে।’ উদাহরণ হিসেবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সংঘাতে প্রবেশের আগে জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছিল তেহরান।

ওই হামলায় মার্কিন সরঞ্জাম, স্থাপনা ও সেনাদের ‘গুরুতর ক্ষতি’ হয়েছিল বলেও দাবি করেন আকরামিনিয়া। তিনি বলেন, ‘আক্রমণাত্মক সামরিক নীতির আরেকটি দিক হলো যেকোনো হামলার তাৎক্ষণিক জবাব দেয়া। ইরানের জবাব প্রাথমিক হামলার চেয়েও বিস্তৃত হতে পারে।’

আকরামিনিয়ার মতে, সম্পূর্ণ প্রতিরক্ষামূলক সামরিক নীতি থেকে আক্রমণাত্মক নীতিতে পরিবর্তনের বিষয়টি যুদ্ধে হামলার দ্রুত ও বিস্তৃত জবাব এবং আগাম অভিযান পরিচালনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে।

মার্কিন সেনা হত্যা বা আটকের জন্য পুরস্কার
ইরানের ভূখণ্ডে স্থল অভিযান হলে মার্কিন সেনাদের হত্যা বা আটকের জন্য পুরস্কার দেয়ার একটি পরিকল্পনা সেনাবাহিনী তৈরি করেছে বলেও জানান আকরামিনিয়া।

তিনি বলেন, ওই পরিকল্পনার আওতায় সশস্ত্র বাহিনীর সদস্য অথবা আইনগতভাবে শিকারের অস্ত্র রাখেন—এমন বেসামরিক ব্যক্তি ইরানে প্রবেশকারী মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৫ বিলিয়ন তোমান (প্রায় ২৬ হাজার ডলার) পাবেন। কোনো নারী এ কাজ করলে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ হয়ে ১০ বিলিয়ন তোমান (প্রায় ৫৩ হাজার ডলার) হবে বলেও জানান তিনি।

আকরামিনিয়া বলেন, ব্যবহৃত অস্ত্রটি তার বাজারমূল্যের দ্বিগুণ দামে কিনে মালিকের নামে সামরিক জাদুঘরে সংরক্ষণ করা হবে। একই সঙ্গে ওই ব্যক্তিকে একই ধরনের একটি বিকল্প অস্ত্র দেয়া হবে।

আরও

সিরিয়ায় ইসরায়েলের হামলার পর বলল তুরস্ক— আমরা নেতানিয়াহুর ফাঁদে পা দেব না

আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরায়েলের হামলার পর বলল তুরস্ক— আমরা নেতানিয়াহুর ফাঁদে পা দেব না

সিরিয়ার ইদলিবের আবু-জুহুর বিমানঘাঁটিতে গত সপ্তাহে হামলা চালায় দখলদার ইসরায়েল। ওই ঘাঁটিতে তুরস্ক তাদের সেনাদের মোতায়েনের...

২০২৬-০৮-২১ ০৮:৫০

ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে ‘ এ যাবৎকালের সবচেয়ে বিধ্বংসী’ অর্থনৈতিক অভিযান ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

২০২৬-০৮-২০ ০৮:২৮

কিমের সঙ্গে কেন বন্ধুত্ব বাড়াতে চাচ্ছেন ট্রাম্প?

আন্তর্জাতিক

কিমের সঙ্গে কেন বন্ধুত্ব বাড়াতে চাচ্ছেন ট্রাম্প?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে যোগাযোগ বাড়াতে শুরু করেছেন। একই সঙ্...

২০২৬-০৮-১৯ ২২:৫২

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, স্ত্রী-সন্তান ও শ্বশুরসহ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, স্ত্রী-সন্তান ও শ্বশুরসহ সাংবাদিক নিহত

কলকাতার নিউ মার্কেটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শিম্ম...

২০২৬-০৮-১৯ ১৭:৩৪

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই...

২০২৬-০৮-১৯ ০৯:৪২

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্বর্ণ খনি ধসে ৩০ খনিশ্রমিক নিহত

আন্তর্জাতিক

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্বর্ণ খনি ধসে ৩০ খনিশ্রমিক নিহত

আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের একটি স্বর্ণ খনিতে ধসের ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ৩০ জন খনি শ্রমিক...

২০২৬-০৮-১৯ ০৮:৩৪