শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানের নিরাপত্তা প্রধানের ওপর হামলার দাবি, লারিজানির অবস্থা অজানা

ইরানের নিরাপত্তা প্রধানের ওপর হামলার দাবি, লারিজানির অবস্থা অজানা

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে তিনি নিহত হয়েছেন নাকি আহত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক অভিযানে লারিজানিকে লক্ষ্য করা হয়েছে। ইরান এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

এর আগে গত শুক্রবার তেহরানে বার্ষিক কুদস দিবস উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রকাশ্যে অংশ নেন লারিজানি। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে “হতাশা ও ভয়ের বহিঃপ্রকাশ” হিসেবে বর্ণনা করেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “এই হামলাগুলো ভয়ের কারণে, হতাশার কারণে। যে শক্তিশালী, সে কখনো বিক্ষোভ সমাবেশে বোমা হামলা চালায় না। এতে বোঝা যাচ্ছে তারা ব্যর্থ হয়েছে।”

এর আগে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকেও সতর্ক করে পরোক্ষ হুমকি দেন। লারিজানি বলেন, “খালি হুমকির ভয় ইরান পায় না, বরং ট্রাম্পকে সতর্ক থাকতে হবে যাতে তিনি নিজেই নির্মূল না হয়ে যান।”

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। ওই সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়। এরপর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে।

জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলসহ অঞ্চলটির বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানি সেনাবাহিনী

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানি সেনাবাহিনী

ইরানের সামরিক বাহিনীর সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা অসম্পূর্ণ বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর খতম আল-আনবিয়...

২০২৬-০৪-০২ ২২:৪৮

মার্কিনদের প্রতি কোনো বিদ্বেষ নেই ইরানের জনগণের: পেজেশকিয়ান

আন্তর্জাতিক

মার্কিনদের প্রতি কোনো বিদ্বেষ নেই ইরানের জনগণের: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান আমেরিকার জনগণের উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন, যেখানে তিনি প্রশ্ন তুলেছেন—ওয়া...

২০২৬-০৪-০২ ২২:৩০

‘ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র-ইসরায়েল কিছুই জানে না’

আন্তর্জাতিক

‘ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র-ইসরায়েল কিছুই জানে না’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ‘কিছুই জানে না’—এমন মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ অপারেশনাল কমান্...

২০২৬-০৪-০২ ২২:১৫

ইরান যুদ্ধ নিয়ে নতুন পদক্ষেপ রাশিয়ার

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে নতুন পদক্ষেপ রাশিয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সৌদি যুবর...

২০২৬-০৪-০২ ২০:৫২

কায়রোতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯, আহত ১৭

আন্তর্জাতিক

কায়রোতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯, আহত ১৭

মিশরের রাজধানী কায়রোয় একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লি...

২০২৬-০৪-০২ ২০:২৩

ইসরায়েলজুড়ে সাইরেন বেজেই চলেছে, ইরান-হিজবুল্লাহর লাগাতার হামলা

আন্তর্জাতিক

ইসরায়েলজুড়ে সাইরেন বেজেই চলেছে, ইরান-হিজবুল্লাহর লাগাতার হামলা

ইরান এবং হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট হামলার মুখে বিপাকে ইসরায়েল। দেশটিতে স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) থ...

২০২৬-০৪-০২ ২০:২০