মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানের বিশাল সীমান্ত অবরোধ করা অসম্ভব: কালিবাফ

ইরানের বিশাল সীমান্ত অবরোধ করা অসম্ভব: কালিবাফ

ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, দেশটির বিশাল ভৌগোলিক সীমান্তের কারণে এটিকে কোনোভাবেই কার্যকরভাবে অবরোধ করা সম্ভব নয়। তিনি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নৌ-অবরোধ পরিকল্পনাকে কটাক্ষ করে এ মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি একটি কাল্পনিক উদাহরণ তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলজুড়ে বিশাল প্রাচীর তৈরি করলেও তার মোট দৈর্ঘ্য ইরানের সীমান্তের চেয়েও কম হবে। তাই এত বড় সীমান্তকে অবরুদ্ধ করা বাস্তবসম্মত নয়।

তিনি আরও লেখেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ-এর বক্তব্যের জবাবে এই তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরা প্রয়োজন।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, অবরোধ বা চাপ প্রয়োগের যেকোনো পরিকল্পনা চলমান উত্তেজনাকে আরও বাড়াবে এবং তা গ্রহণযোগ্য হবে না।

ইরান দাবি করেছে, পারস্য উপসাগর, ওমান উপসাগর ও কাস্পিয়ান সাগরসহ দেশটির মোট সীমান্ত ৮,৭০০ কিলোমিটারের বেশি বিস্তৃত, যা নিয়ন্ত্রণ বা অবরোধ করা অত্যন্ত কঠিন।

 

 

 

 

 

আরও

পুরোনো যোগাযোগব্যবস্থার ত্রুটিতে যুক্তরাষ্ট্রের আকাশপথে বিপর্যয়

আন্তর্জাতিক

পুরোনো যোগাযোগব্যবস্থার ত্রুটিতে যুক্তরাষ্ট্রের আকাশপথে বিপর্যয়

একটি রক্ষণাবেক্ষণকাজ, আর তাতেই কার্যত থমকে গেল যুক্তরাষ্ট্রের আকাশপথ। পুরোনো তামার তারের যোগাযোগব্যবস্থা বদলে ফাইবার কেব...

২০২৬-১১-১৫ ১০:৪৪

চীনে ঐতিহাসিক বৈঠকে তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী

আন্তর্জাতিক

চীনে ঐতিহাসিক বৈঠকে তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতাদের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছে। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এ বৈঠক...

২০২৬-১১-১৪ ১০:১৬

যুদ্ধ থামার ইঙ্গিত ট্রাম্পের, ইরানের শর্তে আটকে শান্তির পথ

আন্তর্জাতিক

যুদ্ধ থামার ইঙ্গিত ট্রাম্পের, ইরানের শর্তে আটকে শান্তির পথ

যুদ্ধের দামামা কিছুটা স্তিমিত, কিন্তু শান্তির দরজা এখনো পুরোপুরি খোলেনি। আট মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর মার...

২০২৬-১১-১০ ১৯:৩৭

চার দেশে ব্যালট বিপ্লব, কর্তৃত্ববাদের বিরুদ্ধে গণতন্ত্রের নতুন বার্তা

আন্তর্জাতিক

চার দেশে ব্যালট বিপ্লব, কর্তৃত্ববাদের বিরুদ্ধে গণতন্ত্রের নতুন বার্তা

বিশ্বের চার প্রান্তে সাম্প্রতিক চারটি নির্বাচনে বড় ধাক্কা খেয়েছেন কর্তৃত্ববাদী প্রবণতার নেতারা। ব্রাজিল, সার্বিয়া, ইসরায়...

২০২৬-১১-১০ ১১:৫৩

গুরুর ছায়া ছেড়ে নিজের পথে ভ্যান্স, লক্ষ্য হোয়াইট হাউস!

আন্তর্জাতিক

গুরুর ছায়া ছেড়ে নিজের পথে ভ্যান্স, লক্ষ্য হোয়াইট হাউস!

ট্রাম্পের সবচেয়ে অনুগত সহযোগীদের একজন তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। ট্রাম্প...

২০২৬-১১-০৮ ১৯:৫৮

যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে, টের পাচ্ছেন কী?

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে, টের পাচ্ছেন কী?

মার্কিন মধ্যবর্তী নির্বাচন সাধারণত দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য, প্রেসিডেন্টের জনপ্রিয়তা এবং কংগ্রেসের নি...

২০২৬-১১-০৫ ১৭:০৮