বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানে বিক্ষোভে ৪১ হাজার মানুষ নিহতের দাবি ট্রাম্পের

ইরানে বিক্ষোভে ৪১ হাজার মানুষ নিহতের দাবি ট্রাম্পের

গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের সমুচিত জবাব দিয়ে যাচ্ছে ইরান। এই সংঘাত আজ মঙ্গলবার (১৭ মার্চ) ১৮তম দিনে গড়ানোর পর আরেক বিতর্কিত দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত জানুয়ারিতে ইরানজুড়ে চলা বিক্ষোভে ৩২ হাজার বিক্ষোভকারী নিহত হওয়ার কথা আগে বললেও, ট্রাম্প এখন দাবি করেছেন যে, এই সংখ্যা ৪১ হাজারের মতো উচ্চ হতে পারে।

তিনি বলেন, ‘এটি বেশ ভয়াবহ ব্যাপার।’

ন্যাটোকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় যোগ দিতে অস্বীকার করে ন্যাটো ‘এক ভয়াবহ বোকামি’ করছে। মঙ্গলবার (১৭ মার্চ) তিনি হোয়াইট হাউস থেকে সরাসরি ভাষণ দেন, যেখানে তিনি ন্যাটোর ওপর তার ক্ষোভ প্রকাশ করেছেন।

হরমুজ প্রণালিতে সৈন্য পাঠানোর অনুরোধের প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা আমাদের সাহায্য করতে চায় না, যা সত্যিই আশ্চর্যজনক, আশ্চর্যজনক।’

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ‘আমাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই।’

তিনি যোগ করেন, ‘ন্যাটো একটি অত্যন্ত বোকামিপূর্ণ ভুল করছে।’

ইরানের ওপর অন্যায্য হামলা করায় মার্কিন এক কর্মকর্তার পদত্যাগ নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, কাউন্টারটেরোরিজম ডিরেক্টরের পদত্যাগ ‘ভালো হয়েছে’।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্টের পদত্যাগ সম্পর্কে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি ‘নিরাপত্তার বিষয়ে অত্যন্ত দুর্বল’ ছিলেন।

প্রেসিডেন্ট আরও বলেন, ‘যখন আমি তার বিবৃতি পড়লাম, আমার মনে হলো তার চলে যাওয়াটাই ভালো হয়েছে, কারণ তিনি বলেছিলেন ইরান কোনো হুমকি নয়। সব দেশই বুঝতে পেরেছিল ইরান কতটা বড় হুমকি।’

আরও

কৃষ্ণসাগরে দুই বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা, একটির নাবিক নিখোঁজ

আন্তর্জাতিক

কৃষ্ণসাগরে দুই বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা, একটির নাবিক নিখোঁজ

কৃষ্ণসাগরে বুলগেরিয়ার উপকূলের কাছে দুটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে একটি জাহাজ ডুবে গেছে এবং এর নাবিকর...

২০২৬-১০-০৬ ১৫:৫০

আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল, আলোচনায় কোয়ান্টাম ও মহাকাশবিজ্ঞান

আন্তর্জাতিক

আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল, আলোচনায় কোয়ান্টাম ও মহাকাশবিজ্ঞান

২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ঘোষণা করা হবে। সুইডেনের স্টকহোমে রয়্যাল...

২০২৬-১০-০৬ ১২:৩৯

আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

আন্তর্জাতিক

আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও এক ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন ইলন মাস্ক। সোমবার শেয়ারবাজার খোলার পর...

২০২৬-১০-০৬ ১২:৩৬

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

আন্তর্জাতিক

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বরাষ্ট্রমন্ত্রীরা নথিবিহীন অভিবাসীদের জোরপূর্বক বহিষ্কারসংক্রান্ত নতুন বিধ...

২০২৬-১০-০৫ ১০:৪৫