সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানে আগ্রাসনের কারণেই ‘জ্বলছে’ পুরো মধ্যপ্রাচ্য: রাশিয়া

ইরানে আগ্রাসনের কারণেই ‘জ্বলছে’ পুরো মধ্যপ্রাচ্য: রাশিয়া

ইরান যুদ্ধ ভৌগোলিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই তীব্রতর হচ্ছে বলে মন্তব্য করেছে রাশিয়া। সোমবার ক্রেমলিন বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল এখন ‘জ্বলছে’।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্টার সানডে উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানকে গালিগালাজ করে হুমকি দিয়েছেন। পোস্টে তিনি বলেছেন, মঙ্গলবার হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।

ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, রাশিয়া এসব দেখেছে। তবে এ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চায় না ক্রেমলিন।

পেসকভ বলেন, ‘‘আমরা লক্ষ্য করছি, ওই অঞ্চলে উত্তেজনার মাত্রা বাড়ছে এবং তা অব্যাহত রয়েছে। প্রকৃতপক্ষে, পুরো অঞ্চলটি এখন জ্বলছে। ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন শুরু করা হয়েছে, এগুলো তারই অত্যন্ত বিপজ্জনক এবং নেতিবাচক পরিণতি।’’

তিনি বলেন, ‘‘এই সংঘাতের ভৌগোলিক পরিধি আরও বিস্তৃত হয়েছে। বর্তমানে আমরা সবাই এর ফল ভোগ করছি; যার মধ্যে বিশ্ব অর্থনীতির ওপর পড়া অত্যন্ত নেতিবাচক প্রভাবও রয়েছে।’’

আরও

পাইলট উদ্ধার আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্র সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে : ইরান

আন্তর্জাতিক

পাইলট উদ্ধার আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্র সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে : ইরান

বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের পাইলট উদ্ধারের আড়ালে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে ত...

২০২৬-০৪-০৬ ১৭:৩১

কড়া দুই শর্তের সাথে তেহরানের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব

আন্তর্জাতিক

কড়া দুই শর্তের সাথে তেহরানের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমিত করতে পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৪৫ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে। তবে...

২০২৬-০৪-০৬ ১৭:২৬

হরমুজ প্রণালি: চীনের প্রভাব বাড়ছে, ভারতের অর্থনীতিতে ঝুঁকি

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি: চীনের প্রভাব বাড়ছে, ভারতের অর্থনীতিতে ঝুঁকি

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ হরমুজ প্রণালি-তে চীনের প্রভাব দ্রুত বাড়ছে। বর্তমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা...

২০২৬-০৪-০৬ ১৬:৩১

ইরান হরমুজ প্রণালি খুলবে শুধু স্থায়ী যুদ্ধবিরতির শর্তে

আন্তর্জাতিক

ইরান হরমুজ প্রণালি খুলবে শুধু স্থায়ী যুদ্ধবিরতির শর্তে

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আবারও খুলে দেয়ার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ইরান।...

২০২৬-০৪-০৬ ১৬:২৮

ইরান-ফ্রান্সের কূটনৈতিক ফোনালাপ: অবকাঠামো হামলা ও বিশ্ব অস্থিতিশীলতা নিয়ে আলোচনা

আন্তর্জাতিক

ইরান-ফ্রান্সের কূটনৈতিক ফোনালাপ: অবকাঠামো হামলা ও বিশ্ব অস্থিতিশীলতা নিয়ে আলোচনা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন হুমকির প্রেক্ষিতে দেশটির অবকাঠামোর ওপর হামলার ক্ষেত্রে সশস্ত্র জবাব দেওয়ার...

২০২৬-০৪-০৬ ১৬:২১

যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসাধারীদের জন্য সতর্কবার্তা: শিক্ষা প্রোগ্রামে ভর্তি নিষিদ্ধ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসাধারীদের জন্য সতর্কবার্তা: শিক্ষা প্রোগ্রামে ভর্তি নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসায় (B1/B2) অবস্থানকালে ডিগ্রি বা কোনো প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানকারী প্রোগ্রামে ভর্তি হওয়া কঠ...

২০২৬-০৪-০৬ ১৫:৩৩