মঙ্গলবার (২৮ এপ্রিল) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গ্রিন বলেন, ভবিষ্যতে বাবা-মায়েরা তাদের সন্তানদের বলবে, ট্রাম্পের ইরান যুদ্ধের কারণে কৃষিকাজ ব্যয়বহুল হয়ে পড়ে এবং সার কিনতে না পারায় বহু খামার বন্ধ হয়ে গেছে।
তিনি এই মন্তব্যটি করেন আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশনের একটি জরিপের প্রতিক্রিয়ায়। ওই জরিপে বলা হয়েছে, প্রায় ৭০ শতাংশ মার্কিন কৃষক প্রয়োজনীয় সার কিনতে সমস্যায় পড়ছেন এবং ব্যয় কমাতে উৎপাদন হ্রাসের পরিকল্পনা করছেন।
গ্রিন আরও রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের যুদ্ধ সমর্থনেরও সমালোচনা করেন। তিনি বলেন, যুদ্ধের পরিবর্তে শান্তির কথা না ভেবে তিনি নীতিগতভাবে উসকানিমূলক অবস্থান নিয়েছেন এবং ট্রাম্পকে বিপুল অর্থ দিয়ে প্রকল্প বাস্তবায়নের প্রসঙ্গ টেনেছেন।
এই মন্তব্যকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।