বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ইনসেপটা শিল্পবর্জ্যে বিপর্যস্ত গাজিখালি নদী, তীরে ভাসছে মৃত মাছ; ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

ইনসেপটা শিল্পবর্জ্যে বিপর্যস্ত গাজিখালি নদী, তীরে ভাসছে মৃত মাছ; ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বাড়বাড়িয়া এলাকায় অবস্থিত ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গাজিখালি নদীতে অপরিশোধিত শিল্পবর্জ্য ফেলার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

তাদের দাবি, কারখানা থেকে নির্গত রাসায়নিক মিশ্রিত বর্জ্যে নদীর পানি কালচে হয়ে গেছে। মারা যাচ্ছে দেশীয় মাছসহ বিভিন্ন জলজ প্রাণী। নদীর তীরজুড়ে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। এতে পরিবেশের পাশাপাশি স্থানীয় জনস্বাস্থ্যও মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয়দের ভাষ্য, একসময় দেশীয় মাছ ও নানা ধরনের জলজ প্রাণীতে সমৃদ্ধ ছিল গাজিখালি নদী। তবে বছরের পর বছর ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের অপরিশোধিত কিংবা আংশিক শোধিত রাসায়নিক বর্জ্য নদীতে ফেলার কারণে নদীটি ধীরে ধীরে প্রাণহীন হয়ে পড়ছে। বিশেষ করে ভারী বর্ষণের সময় নদীর পানির প্রবাহ বেড়ে গেলে সেই সুযোগে বিপুল পরিমাণ তরল বর্জ্য নদীতে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ তাঁদের।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর বিভিন্ন অংশের পানি কালচে রঙ ধারণ করেছে। পানির ওপর ভেসে রয়েছে অসংখ্য মৃত মাছ ও অন্যান্য জলজ প্রাণী। কোথাও কোথাও কারখানা থেকে নির্গত পানির সঙ্গে তৈরি হয়েছে বড় বড় ফেনা ও বুদবুদ। নদীর তীরজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র দুর্গন্ধ। স্থানীয়দের দাবি, কয়েক বছর আগেও এই নদীতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া গেলেও এখন মাছের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। দূষণের কারণে কৃষিকাজ কিংবা গবাদিপশুর জন্যও নদীর পানি ব্যবহার করতে ভয় পাচ্ছেন অনেকে।

স্থানীয় বাসিন্দা জুয়েল রানা বলেন, ‘কারখানার বর্জ্যের কারণে শুধু নদী নয়, আশপাশের পুরো পরিবেশ দূষিত হচ্ছে। দীর্ঘদিন ধরে দুর্গন্ধ, দূষিত পানি ও রাসায়নিকের প্রভাবে শিশু, বৃদ্ধসহ স্থানীয় মানুষ নানা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কারখানাটিতে বর্জ্য শোধনাগার (ইটিপি) থাকলেও সেটি সব সময় কার্যকরভাবে পরিচালিত হয় না। ফলে অপরিশোধিত কিংবা আংশিক শোধিত শিল্পবর্জ্য সরাসরি নদীতে গিয়ে মিশছে।

ভুক্তভোগী আবুল হোসেন বলেন, ‘এত বড় একটি শিল্পপ্রতিষ্ঠানের পরিবেশের প্রতি আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে তারা পরিবেশগত দায়বদ্ধতার প্রতি উদাসীন। মানুষের স্বাস্থ্য বা নিরাপত্তার চেয়ে তাদের কাছে লাভই বড়। স্থানীয়দের বা পরিবেশের এমন ক্ষতির কথা বলা হলেও কোনো গুরুত্ব দেওয়া হয় না।’

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ অনুযায়ী, পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত মান অতিক্রম করে কোনো শিল্পপ্রতিষ্ঠান অপরিশোধিত বা দূষিত তরল বর্জ্য নদী, খাল, জলাশয় কিংবা উন্মুক্ত স্থানে ফেলতে পারে না। ফার্মাসিউটিক্যাল শিল্পকে উচ্চমাত্রার দূষণকারী বা ‘রেড ক্যাটাগরি’ শিল্প হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের শিল্পপ্রতিষ্ঠানের জন্য কার্যকর বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন এবং তা সার্বক্ষণিক সচল রাখা বাধ্যতামূলক। আইন অনুযায়ী এসব বিধি লঙ্ঘনের প্রমাণ মিললে জরিমানা, ক্ষতিপূরণ আদায়, কার্যক্রম স্থগিত কিংবা কারখানা বন্ধসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও স্থানীয়দের অভিযোগ, বাস্তবে এসব আইনের কার্যকর প্রয়োগ দেখা যায় না।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ফার্মাসিউটিক্যাল শিল্পের রাসায়নিক বর্জ্যে থাকা বিভিন্ন বিষাক্ত উপাদান নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়। এর ফলে মাছ, শামুক, কাঁকড়াসহ বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যু ঘটে এবং জলজ জীববৈচিত্র্য ধ্বংস হয়। দীর্ঘমেয়াদে এই দূষণ কৃষিজমি, ভূগর্ভস্থ পানি এবং মানুষের স্বাস্থ্যের ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এবিষয়ে জানতে চাইলে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ইনচার্জ মো: জাহিদ বলেন, এটা তো নতুন কিছু না। এরকম অনেক হয়, সাংবাদিকেরা আসে বলে যায়। বিভিন্ন ধরনের খবর হয়। আমরা এটা নিয়ে এতটা কেয়ার করি না। ইনসেপ্টা নিয়মিতভাবেই এরকমই করে বলে স্বীকার করেন ইনসেপ্টার এই কর্মকর্তা।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন বলেন, ‘এ বিষয়ে আমি একটু আগেই এই তথ্য পেয়েছি এবং গতকাল রাতে একটি ভিডিও পেয়েছিলাম। আমি ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তরের ডিডি ও এডি যারা আছেন, তাঁদের বিষয়টি জানিয়েছি। কোনো প্রতিষ্ঠান ইটিপির বাইরে থাকার কোনো সুযোগ নেই। খুব দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও

ঠাকুরগাঁওয়ে জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রীয়ভাবে ঘোষিত ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক...

২০২৬-০৭-১৬ ১৬:৩৬

কুড়িগ্রামে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত

সারা দেশ

কুড়িগ্রামে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জুলাই শ...

২০২৬-০৭-১৬ ১৬:৩১

‘জুলাই মাসের কথা মনে পড়লেই আমাদের বুক কেঁপে ওঠে’

সারা দেশ

‘জুলাই মাসের কথা মনে পড়লেই আমাদের বুক কেঁপে ওঠে’

ভোলায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৬

সবুজ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু সায়েম শাহ

সারা দেশ

সবুজ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু সায়েম শাহ

পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং গ্রামীণ জনপদে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্য নিয়ে দিনাজপুরের পার্বতীপু...

২০২৬-০৭-১৫ ২৩:১৬

শ্রমিকদের টর্চারসেলে আটক করে নির্যাতনের অভিযোগে ২জন গ্রেপ্তার

সারা দেশ

শ্রমিকদের টর্চারসেলে আটক করে নির্যাতনের অভিযোগে ২জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে তিন লোড-আনলোড শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে টর্চারসেলে আটকে নির্যাতন ও ম...

২০২৬-০৭-১৫ ২৩:১৩