মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

হরমুজে নিহত ভারতীয়, ইরানি রাষ্ট্রদূতকে তলব নয়াদিল্লির

হরমুজে নিহত ভারতীয়, ইরানি রাষ্ট্রদূতকে তলব নয়াদিল্লির

আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি পেরোনোর সময় হামলা এবং এতে এক ভারতীয় নাগরিক নিহত এবং আরও ৬ জন আহত হওয়ায় পাল্টা কূটনৈতিক পদক্ষেপ হিসেবে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ মঙ্গলবার সকালে নয়াদিল্লির ইরানি দূতাবাসের উপপ্রধান মোহাম্মদ জাভেদ হোসেইনিকে তলব করা হয়েছিল। তাকে কী বার্তা দেওয়া হয়েছে, তা অবশ্য জানা যায়নি।

গতকাল রাতে হরমুজ প্রণালির ওমান উপকূলের কাছে সংযুক্ত আরব আমিরাতের দুই ট্যাংকার জাহাজ মোম্বাসা এবং আল বাহিয়াহ লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করেছিল ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এই হামলায় মোম্বাসায় অবস্থানরত ক্রুদের মধ্যে একজন নিহত হন এবং বাকি ৮ জন হন আহত। আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ওই ক্রু ভারতের নাগরিক ছিলেন। বাকি যে আট জন আহত হয়েছেন, তাদের মধ্যে ৬ জন ভারতীয় এবং দু’জন ইউক্রেনের নাগরিক।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় দু’টি জাহাজেই আগুন ধরে গিয়েছিল। সেই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

আইআরজিসির এই হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন উল্লেখ করে আমিরাতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি আরও বলা হয়েছে, “নিজেদের ভূখণ্ড, নাগরিক এবং বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে যে কোনো উত্তেজনা মোকাবিলা এবং তার জবাব দেওয়ার পূর্ণ অধিকার ও প্রস্তুতি সংযুক্ত আরব আমিরাতের আছে।”

সূত্র : এনডিটিভি

আরও

বেলুচিস্তানে ‘অপারেশন শাবান’ শুরু পাকিস্তানের : ৬ দিনে ১০৯ জন নিহত

আন্তর্জাতিক

বেলুচিস্তানে ‘অপারেশন শাবান’ শুরু পাকিস্তানের : ৬ দিনে ১০৯ জন নিহত

নিজেদের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের প্রভাব হ্রাস করতে সেখানে ‘অপারেশন শাবান’ শুরু করেছে পাকিস্তানের স...

২০২৬-০৭-১৩ ১২:৪০

মধ্যপ্রাচ্যে একযোগে ৪ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামো ধ্বংস

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে একযোগে ৪ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামো ধ্বংস

মধ্যপ্রাচ্যে একযোগে জর্ডান, বাহরাইন ও কুয়েতের চারটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এ হামলায় মার্কিন ঘাঁটিগুলোর একা...

২০২৬-০৭-১৩ ১১:৩৮

ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫

আন্তর্জাতিক

ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫

ইরানের মাহশাহর শহরের একটি পানির পাম্পে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। সোমবা...

২০২৬-০৭-১৩ ০৮:৩৭

ইরানের বন্দর আব্বাস ও কেশম দ্বীপে বিস্ফোরণ

আন্তর্জাতিক

ইরানের বন্দর আব্বাস ও কেশম দ্বীপে বিস্ফোরণ

ইরানের বন্দর নগরী বন্দর আব্বাস ও হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১২ জুলাই) বাংলাদ...

২০২৬-০৭-১২ ২২:৩৩

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার তালিকায় ইইউ

আন্তর্জাতিক

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার তালিকায় ইইউ

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপে পরিকল্পনা নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশ্বজুড়ে অনুরূপ পদক্ষেপে...

২০২৬-০৭-১২ ২১:৫২

দ্রুত গলে যাচ্ছে ভারতের অমরনাথের শিবলিঙ্গ ‘বাবা বরফানি’, কিসের ইঙ্গিত?

আন্তর্জাতিক

দ্রুত গলে যাচ্ছে ভারতের অমরনাথের শিবলিঙ্গ ‘বাবা বরফানি’, কিসের ইঙ্গিত?

ভারতের অমরনাথে প্রতিবছরের মতো এবারও ভক্তরা প্রাকৃতিকভাবে তৈরি বরফের শিবলিঙ্গ, যা ‘বাবা বরফানি’ নামেও পরিচিত, দর্শন ও পূজ...

২০২৬-০৭-১২ ১৭:৪৪