বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

হরমুজ সংকটে কুয়েত তেলের উৎপাদন কমালো

হরমুজ সংকটে কুয়েত তেলের উৎপাদন কমালো

মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় কুয়েত অপরিশোধিত তেল উৎপাদন হ্রাস করতে বাধ্য হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের (KPC) এক বিবৃতিতে বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ নৌপথে হামলা ও নিরাপত্তা ঝুঁকির কারণে উৎপাদন কমানো হয়েছে। প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে, পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। তবে যুদ্ধ শেষ হলে দ্রুত উৎপাদন পুনরায় শুরু করা সম্ভব হবে। পূর্ণ সক্ষমতায় ফিরতে প্রায় ৩–৪ মাস সময় লাগতে পারে।

KPC জানিয়েছে, গত ১০ মার্চ কুয়েত দৈনিক উৎপাদন প্রায় ৫ লাখ ব্যারেল পর্যন্ত নামিয়েছে, যেখানে যুদ্ধ শুরুর আগে তা ৩০ লাখ ব্যারেলেরও বেশি ছিল। হরমুজ প্রণালিতে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল পরিবহন হয়। মার্চের শুরু থেকে জাহাজ চলাচলে বিঘ্ন এবং নিরাপত্তা ঝুঁকির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর সামরিক অভিযান চালানোর পর বর্তমান উত্তেজনা শুরু হয়। এপ্রতি ইরানের হামলায় ১,৩৪০ জনের বেশি নিহত হয়েছেন। এছাড়া লেবাননে অন্তত ১,০৭২ জন নিহত ও ২,৯৬৬ জন আহত হয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮