শনিবার, ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি খোলা রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে: ট্রাম্প

হরমুজ প্রণালি খোলা রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে। তবে কোন কোন দেশ এতে অংশ নেবে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার (১৪ মার্চ) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘অনেক দেশ, বিশেষ করে ইরানের হরমুজ প্রণালি বন্ধের কারণে যেসব দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলিত হয়ে প্রণালিটি খোলা ও নিরাপদ রাখতে যুদ্ধজাহাজ পাঠাবে।’

তিনি আশা প্রকাশ করেন, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেনসহ আরও কয়েকটি দেশ ওই এলাকায় জাহাজ পাঠাবে। তবে এই বিষয়ে কোনো দেশ যুদ্ধজাহাজ পাঠাতে সম্মত হয়েছে কিনা তা জানতে চাইলে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে রয়টার্সকে কোনো মন্তব্য করেনি।

একই পোস্টে ট্রাম্প আরও লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র উপকূলজুড়ে তীব্র বোমাবর্ষণ চালাবে এবং ইরানের নৌকা ও জাহাজগুলোকে গুলি করে ধ্বংসের প্রক্রিয়া চলমান থাকবে।’

সামরিক উপস্থিতি বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো
ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের মধ্যে পশ্চিমা দেশগুলো পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। বিশেষ করে সাইপ্রাস দ্বীপের নিরাপত্তাকে গুরুত্ব দেয়া হচ্ছে। এর কারণ ২ মার্চ সেখানে একটি ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ইরানে তৈরি একটি ড্রোন আঘাত হানে।

এদিকে ইরান জাহাজে হামলা বাড়ানোর পর উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত সমরাস্ত্র ও সামরিক সদস্য মোতায়েনের বিকল্পও বিবেচনা করছে ব্রিটেন। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, এ বিষয়ে মিত্র ও অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে।

ফ্রান্সের নৌবাহিনী মোতায়েন
ফ্রান্সও মিত্র দেশগুলোর প্রতিরক্ষামূলক সহায়তার অংশ হিসেবে প্রায় এক ডজন নৌযান মোতায়েন করছে। এর মধ্যে তাদের বিমানবাহী রণতরীসহ একটি স্ট্রাইক গ্রুপ রয়েছে, যা ভূমধ্যসাগর, লোহিত সাগর এবং প্রয়োজনে হরমুজ প্রণালি এলাকায় অবস্থান নেবে।

ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে ইউরোপ, এশিয়া ও উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে, যাতে ভবিষ্যতে প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের সময় যুদ্ধজাহাজ দিয়ে সেগুলোকে নিরাপত্তা দেয়ার একটি পরিকল্পনা তৈরি করা যায়।

আরও

হরমুজ প্রণালির গুরুত্ব ধীরে ধীরে কমবে: মার্কিন জ্বালানি সেক্রেটারি

আন্তর্জাতিক

হরমুজ প্রণালির গুরুত্ব ধীরে ধীরে কমবে: মার্কিন জ্বালানি সেক্রেটারি

বিশ্ববাজারে তেল ও গ্যাস পরিবহনের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির গুরুত্ব ধীরে ধীরে কমে আসবে বলে মনে করেন...

২০২৬-০৫-১৫ ২২:৩৯

যুক্তরাজ্যে আবাসন সংকট ও আশ্রয় নীতিতে বড় বদল: বন্ধ হচ্ছে ১১টি অ্যাসাইলাম হোটেল

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে আবাসন সংকট ও আশ্রয় নীতিতে বড় বদল: বন্ধ হচ্ছে ১১টি অ্যাসাইলাম হোটেল

​যুক্তরাজ্যের আশ্রয় ব্যবস্থা বা অ্যাসাইলাম সিস্টেমে আমূল পরিবর্তনের লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার। দ...

২০২৬-০৫-১৫ ২২:২১

ইংল্যান্ডে পার্কিং পেমেন্টে বিপ্লব: একটি অ্যাপেই মিলবে দেশজুড়ে সুবিধা

আন্তর্জাতিক

ইংল্যান্ডে পার্কিং পেমেন্টে বিপ্লব: একটি অ্যাপেই মিলবে দেশজুড়ে সুবিধা

ইংল্যান্ডে গাড়ি চালকদের পার্কিং ভোগান্তি নিরসন ও পেমেন্ট প্রক্রিয়া সহজতর করতে চালু করা হয়েছে নেশনওয়াইড ডিজিটাল সিস্টেম '...

২০২৬-০৫-১৫ ২২:১৭

হরমুজ প্রণালীতে অবরুদ্ধ ‘বাংলার জয়যাত্রা’: ৪ মাস ধরে ৩১ নাবিকের চরম উৎকণ্ঠা

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে অবরুদ্ধ ‘বাংলার জয়যাত্রা’: ৪ মাস ধরে ৩১ নাবিকের চরম উৎকণ্ঠা

‎​ইরান ও আমেরিকার মধ্যবর্তী যুদ্ধাবস্থায় বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালী’ এখন কার্যত রণক্ষেত্রে প...

২০২৬-০৫-১৫ ২২:১২

মানসিক সমস্যা থাকলেও পাওয়া যাবে পিআইপি ভাতা: বড় ঘোষণা ব্রিটিশ সরকারের

আন্তর্জাতিক

মানসিক সমস্যা থাকলেও পাওয়া যাবে পিআইপি ভাতা: বড় ঘোষণা ব্রিটিশ সরকারের

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন (DWP) তাদের সাম্প্রতিক নির্দেশনায় জানিয়েছে, এখন থেকে শারীরিক অসুস্থতা...

২০২৬-০৫-১৫ ২২:০৭

যুক্তরাজ্যের পার্লামেন্টে রাজার ভাষণ: ৩৭টি নতুন বিলের ঘোষণা ও রাজনৈতিক অস্থিরতা

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের পার্লামেন্টে রাজার ভাষণ: ৩৭টি নতুন বিলের ঘোষণা ও রাজনৈতিক অস্থিরতা

যুক্তরাজ্যের রাজনীতিতে বর্তমানে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। লেবার দলের অভ্যন্তরীণ কোন্দল ও প্রধানমন্ত্রী স্যার কিয়া...

২০২৬-০৫-১৫ ২২:০২