শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাগআঁচড়া গ্রামে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে হরিণাকুন্ডু উপজেলার বাগআঁচড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল। অভিযানকালে জোড়াদহ-মধুপুর সড়কের পাশে জমারত সরদারের হলুদ-মরিচ ক্ষেতের উত্তর-পূর্ব কোণের একটি কলাবাগানের ভেতর প্লাস্টিকের বাজারের ব্যাগে থাকা অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান ও দুইটি লিডবল কার্তুজ উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, অস্ত্র ও কার্তুজগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজ জিডিমূলে হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।
সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে এসআরবি ফোর্সের চলমান অভিযান অব্যাহত থাকবে।