বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অন্যান্য

হজের সফরে কী কী নেবেন: প্রয়োজনীয় জিনিসের পূর্ণ তালিকা

হজের সফরে কী কী নেবেন: প্রয়োজনীয় জিনিসের পূর্ণ তালিকা

হজের পবিত্র সফর যেমন ইবাদতের, তেমনি এটি ধৈর্য ও শারীরিক প্রস্তুতিরও বড় পরীক্ষা। দীর্ঘ সময় সৌদি আরবে অবস্থান, তীব্র গরম এবং মিনা-আরাফাতের মতো খোলা ময়দানে অবস্থানের কারণে সঠিক প্রস্তুতি অত্যন্ত জরুরি। একটি পরিকল্পিত ব্যাগ আপনার সফরকে সহজ, স্বস্তিদায়ক ও ঝামেলামুক্ত করতে পারে।

নিচে হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সাজিয়ে দেওয়া হলো—

ব্যাগ ও বহনের জিনিস

২৪ ইঞ্চি লাগেজ ১টি
সাইড ব্যাগ/কাঁধের ব্যাগ ১টি
হাত ব্যাগ ১টি

পোশাক ও ব্যবহার্য

ইহরামের কাপড় (কমপক্ষে ২ সেট)
পুরুষদের জন্য পাঞ্জাবি-পায়জামা/লুঙ্গি/গেঞ্জি
নারীদের জন্য সালোয়ার-কামিজ, স্কার্ফ, বোরকা
স্যান্ডেল ২ জোড়া (ইহরামের জন্য)
সাধারণ জুতা ১ জোড়া
টাওয়েল/গামছা
কাপড় ঝোলানোর হ্যাঙ্গার

ব্যক্তিগত পরিচ্ছন্নতা

সাবান (সুগন্ধি ছাড়া)
কাপড় কাচার সাবান/গুঁড়া
টুথব্রাশ, টুথপেস্ট
মেসওয়াক
টয়লেট পেপার
চিরুনি, আয়না
ভ্যাসলিন, মাথার তেল

স্বাস্থ্য ও জরুরি সামগ্রী

প্রয়োজনীয় ওষুধ
স্যালাইন
ডায়াবেটিক রোগীর ওষুধ (প্রযোজ্য ক্ষেত্রে)
ছোট ফার্স্ট এইড সামগ্রী

প্রযুক্তি ও প্রয়োজনীয় সরঞ্জাম

মোবাইল ফোন ও চার্জার
পাওয়ার ব্যাংক
টাকার বেল্ট/গলার ব্যাগ
নোটবুক ও কলম

আবহাওয়া মোকাবিলা

ছাতা (অত্যন্ত জরুরি)
সানগ্লাস
চশমা (অতিরিক্তসহ)

ইবাদতের সরঞ্জাম

জায়নামাজ
তসবিহ
দোয়া-দরুদের বই
পকেট সাইজের হজ গাইড

খাবার ও অন্যান্য

অল্প শুকনা খাবার (চিড়া, বিস্কুট, ড্রাই ফুড)
চা পান করলে প্রয়োজনীয় জিনিস
পাথর মারার জন্য ছোট ব্যাগ

অতিরিক্ত প্রয়োজনীয় জিনিস

কাঁচি/ট্রিমার (লাগেজে রাখতে হবে)
ছোট ছুরি (লাগেজে)
সুঁই-সুতা
রশি
তালা-চাবি
স্কচটেপ
জুতা রাখার ব্যাগ

অর্থ সংক্রান্ত প্রস্তুতি

কমপক্ষে ৫০০ রিয়াল জরুরি খরচের জন্য
অতিরিক্ত ৫০০ রিয়াল হাতখরচ
দেশে ফেরার সময় উপহার কেনার জন্য আলাদা বাজেট রাখা ভালো
পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করতে ভুলবেন না

শেষ কথা

সঠিক পরিকল্পনা ও প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে থাকলে হজের সফর অনেক বেশি স্বস্তিদায়ক হয়। এতে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা কমে যায় এবং ইবাদতে মনোযোগ দেওয়া সহজ হয়।

আরও

অপার সম্ভাবনা থাকলেও কেন পিছিয়ে রাঙামাটির পর্যটন শিল্প?

অন্যান্য

অপার সম্ভাবনা থাকলেও কেন পিছিয়ে রাঙামাটির পর্যটন শিল্প?

সবুজ পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পাহাড়ি পথ, কাপ্তাই হ্রদের নীল জলরাশি, মেঘ-পাহাড়ের মিতালিতে সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত হ...

২০২৬-০৯-৩০ ১০:০৪