রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট ঘোষণা

হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট ঘোষণা

মৌলভীবাজারে হবিগঞ্জের বাস পরিবহণের শ্রমিক হয়রানি, নির্যাতন ও লাইন বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আগামী ৩ জুন ভোর ৬টা থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক পরিবহণ ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

রোববার (৩১ মে) দুপুরে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন হবিগঞ্জ জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব আবু মঈন চৌধুরী সোহেল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, হবিগঞ্জ বাস মালিক সমিতির ৪৮টি বাস হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শেরপুর-সিলেট রোডে ৫৩ বছর ধরে চলাচল করছে, কিন্তু ২০২৫ সালের অক্টোবরে মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা হবিগঞ্জের বাস চলাচলে বাধা সৃষ্টি করছে। এতে দুই জেলা পরিবহন মালিক ও শ্রমিকদের মাঝে তীব্র সংঘাত সৃষ্টি হয়। মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা শেরপুরে হবিগঞ্জের বাসগুলো আটক করে ভাংচুর ও শ্রমিকদের বেধড়ক মারপিট করেন। পরবর্তীতে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে উভয়পক্ষের সাথে বসে বিরোধ নিষ্পত্তি করেন এবং পূর্বের মতো বাস চলাচলের সিদ্ধান্ত দেন।

কিন্তু গত ১০ মে উক্ত সিদ্ধান্ত অমান্য করে মৌলভীবাজারে মালিক-শ্রমিকরা হবিগঞ্জের বাস আটক করেন। এতে আবারও দুই জেলার মালিক শ্রমিকদের মধ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হয়। পরবর্তীতে প্রশাসনের সাথে দফায় দফায় বৈঠক হলেও সংকট নিরসন না হওয়ায় আগামী ৩ জুন হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেন হবিগঞ্জ জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। ধর্মঘট চলাকালে জেলায় বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস, ট্রাকসহ সংগঠনের আওতায় যত পরিবহণ রয়েছে সব চলাচল বন্ধ থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান, হবিগঞ্জ বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী, ট্রাক মালিক সমিতির সভাপতি সিরাজ উদ্দিন খান প্রমুখ।

আরও

খুলনার রূপসায় যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

সারা দেশ

খুলনার রূপসায় যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

খুলনার রূপসা উপজেলার আইচগাতীতে জয় ঢালি নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত সাড়ে ৯টার...

২০২৬-০৮-১৫ ২২:২৮

অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় মেহেরপুরে দুই মাস ধরে অস্ত্রোপচার বন্ধ, ভোগান্তিতে রোগীরা

সারা দেশ

অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় মেহেরপুরে দুই মাস ধরে অস্ত্রোপচার বন্ধ, ভোগান্তিতে রোগীরা

দুই মাস ধরে মেহেরপুরের সরকারি হাসপাতালগুলোতে অস্ত্রোপচার সেবা বন্ধ রয়েছে। অ্যানেস্থেসিওলজিস্ট (অজ্ঞানকারী চিকিৎসক) না থা...

২০২৬-০৮-১৫ ২২:১২

মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

সারা দেশ

মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় আল...

২০২৬-০৮-১৫ ২২:১১

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

সারা দেশ

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের এমপি ভিপি আইনুল হকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক...

২০২৬-০৮-১৫ ২২:১০

মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইন চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

সারা দেশ

মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইন চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শনিবার দুপুরে মহেশপুর ব্যাটেল...

২০২৬-০৮-১৫ ২০:৫৪

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশ আহত

সারা দেশ

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশ আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চলাকালীন পুলিশের সঙ্গে অস্ত্রধারী মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছ...

২০২৬-০৮-১৫ ২০:২২