রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩৪১ শিশুর শরীরে।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ১ হাজার ২২৮ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৮ জনে।

এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ২১২ শিশু। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৩১০ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫১৯ শিশু।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে মোট ৯৯৫ শিশুর মৃত্যু হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০১ শিশুর মৃত্যু হয়েছে।

আরও

ডিটিসিএ এবং ভিশনস্প্রিং এর উদ্যোগে চালকদের দৃষ্টি পরীক্ষা

জাতীয়

ডিটিসিএ এবং ভিশনস্প্রিং এর উদ্যোগে চালকদের দৃষ্টি পরীক্ষা

বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ভিশনস্প্রিং বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে চালকদের জন...

২০২৬-০৯-২৭ ১২:৩২

ঘটনার সময় ছিলেন না সালমান মুক্তাদির, জানালেন কতটা ক্ষতি হয়েছে

জাতীয়

ঘটনার সময় ছিলেন না সালমান মুক্তাদির, জানালেন কতটা ক্ষতি হয়েছে

ঘটনার সময় ঢাকায় ছিলেন না কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। খবর পেয়ে তিনি বিমানে ঢাকা আসেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে সব খোঁ...

২০২৬-০৯-২৭ ১০:০৬

আমাদের একটু সময় দেন, এক মিনিটও বিদ্যুৎ যাবে না: মন্ত্রী

জাতীয়

আমাদের একটু সময় দেন, এক মিনিটও বিদ্যুৎ যাবে না: মন্ত্রী

গ্যাস ও বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, ‘আ...

২০২৬-০৯-২৬ ২২:৩৩