শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি দুই শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৬ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব ১৪ এপ্রিল সকাল আটটা থেকে আজ ১৫ এপ্রিল সকাল আটটা পর্যন্ত সময়ের।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন শিশুই ঢাকা বিভাগের। এই সময়ে সর্বোচ্চ ৬১ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। ১২ জনের হাম শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে। আর তিনজন হাম রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩২ জনের মধ্যে। এর মধ্যে ৫০৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৬ জন, যার মধ্যে ৩১৫ জন ঢাকা বিভাগে। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে সিলেট (৩০) ও ময়মনসিংহ (১) বিভাগে।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৪৬৮ জন গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছুটি পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২০৫ জন এবং খুলনা বিভাগে ৯৪ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩২টি শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৬৬ শিশুর।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে আসা ১৯ হাজার ১৬১ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩১৮ জন। তাঁদের মধ্যে ২ হাজার ৯৭৩ জনের হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছে ৯ হাজার ৭৭২ জন।

আরও

বৈশাখের ভোরেই কুলাউড়ার হাওরে ধান কাটার ধুম

সারা দেশ

বৈশাখের ভোরেই কুলাউড়ার হাওরে ধান কাটার ধুম

বৈশাখের প্রথম প্রহরেই মৌলভীবাজারের কুলাউড়ার হাওরগুলোতে শুরু হয়েছে বোরো ধান কাটার মহোৎসব। আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে কৃষকর...

২০২৬-০৪-১৬ ২১:৫৯

বাগেরহাটে লাশ দাফন না সৎকার নিয়ে দ্বন্দ্ব, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

সারা দেশ

বাগেরহাটে লাশ দাফন না সৎকার নিয়ে দ্বন্দ্ব, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির লাশ দাফন না সৎকার একে কেন্দ্র করে উত্তেজনাকর পরি...

২০২৬-০৪-১৬ ২০:৩৪

ফরিদপুরে শিশুদের টিকাদান প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারা দেশ

ফরিদপুরে শিশুদের টিকাদান প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে জেলা পর্যায়ের প্রশিক্ষণ...

২০২৬-০৪-১৬ ২০:২৭

মীরসরাই পৌরসভা যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

সারা দেশ

মীরসরাই পৌরসভা যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মীরসরাই পৌরসভা শাখা'র উদ্যোগে বৃহস্পতিবার বিকালে ( ১৬ এপ্রিল) মীরসরাই পৌরসদের ১নং ওয়ার্ড থেকে...

২০২৬-০৪-১৬ ২০:১৭