বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

তনু হত্যা মামলা

হাফিজুর রহমানের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

হাফিজুর রহমানের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন স্থগিত করে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চেম্বার আদালতের আদেশ অনুযায়ী হাফিজুর যদি ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ না করেন, তবে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

অ্যাটর্নি জেনারেল আরও জানান, চেম্বার বিচারক আবেদনের ওপর পরবর্তী শুনানির জন্য আগামী রবিবার তারিখ নির্ধারণ করেছেন।

তনু হত্যার দীর্ঘ ১০ বছর পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পিবিআই।

তার জামিন আবেদনের শুনানি শেষে গত ২ আগস্ট বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ তার ৬ মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন।

একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন বেঞ্চ। হাইকোর্টের ওই আদেশের পর ৪ আগস্ট সন্ধ্যায় কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান হাফিজুর।

সেদিন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলী খানম হাইকোর্টের জামিন আদেশের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে পারেননি।

মামলার তদন্ত কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের পর হাফিজুরের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে সেই ডিএনএ পরীক্ষার প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।

আরও

জুলাই গণহত্যা: ভাবনা-জায়েদ খানসহ যে ২৮ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ

আইন-আদালত

জুলাই গণহত্যা: ভাবনা-জায়েদ খানসহ যে ২৮ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ সাংস্ক...

২০২৬-০৭-২৬ ১৯:৩১

৭ মাসের শিশুকে আছড়ে হত্যা, রিমান্ডে বাবা

আইন-আদালত

৭ মাসের শিশুকে আছড়ে হত্যা, রিমান্ডে বাবা

স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে সাত মাসের কন্যাসন্তানকে আছাড় মেরে হত্যার অভিযোগে করা মামলায় অভিযুক্ত বাবা কবির ইস...

২০২৬-০৭-২৬ ১৮:৩৮

হাদি হত্যা মামলায় প্রধান আসামির স্ত্রীর জামিন নামঞ্জুর

আইন-আদালত

হাদি হত্যা মামলায় প্রধান আসামির স্ত্রীর জামিন নামঞ্জুর

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীনের জামি...

২০২৬-০৭-২৬ ১৮:৩৭

জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল

আইন-আদালত

জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সব মামলার বিচারকাজ দ্রুত এগিয়ে নেওয়াসহ সাত দফা দাবিতে স্ম...

২০২৬-০৭-২৩ ১২:৪৪

অপ্রমাণিত তালাক দেখিয়ে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

আইন-আদালত

অপ্রমাণিত তালাক দেখিয়ে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

আইন অনুযায়ী প্রমাণিত বা কার্যকর নয় এমন তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ কিংবা দেনমোহরের ডিক্রির বাস্তবায়...

২০২৬-০৭-১৬ ১২:৪৬

১৮ বারের মতো পেছালো হাদি হত্যা মামলার তদন্ত

আইন-আদালত

১৮ বারের মতো পেছালো হাদি হত্যা মামলার তদন্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ বারের মতো পিছিয়ে আগামী ২০ আগস্ট ধার...

২০২৬-০৭-১৫ ১৫:২২