মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির

রাজধানীতে চলমান তীব্র গ্যাস সংকট, জনদুর্ভোগ এবং গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর।

দলটির নেতাকর্মীরা এসময় পেট্রোবাংলার প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পাশাপাশি গ্যাসের দাম বাড়ানো হলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা।

শনিবার (১ আগস্ট) কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন এনসিপির নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজধানীর অসংখ্য এলাকায় গ্যাসের অভাবে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার। বাসাবাড়িতে দিনের পর দিন রান্না করা যাচ্ছে না, সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের সংকটে পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। শিল্প-কারখানায় উৎপাদন মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই।  

বক্তারা আরও বলেন, বাংলাদেশের সমুদ্রসীমায় বিদ্যমান গ্যাস ব্লকগুলোর সম্ভাবনাকে যথাযথ কাজে লাগিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করে দেশের জ্বালানি নিরাপত্তা প্রতিষ্ঠার আহ্বান জানান তারা। 

বক্তারা প্রধানমন্ত্রী ও জ্বালানি উপদেষ্টার প্রতি অবিলম্বে এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারেরও দাবি জানানো হয়। 

সমাবেশে এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত না করে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে জনগণ তা মেনে নেবে না। গ্যাসের দাম বাড়ানো হলে জাতীয় নাগরিক পার্টি পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে পেট্রোবাংলা ভবন ঘেরাও করে কর্মকর্তাদের ভেতরে প্রবেশ বা বাইরে বের হতে দেওয়া হবে না।

কর্মসূচি শেষে জনগণের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। সমাবেশ সঞ্চালনা করেন এনসিপি ঢাকা মহানগর উত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুর আমিন খান।  

এদিকে, শনিবার এক বার্তায় পেট্রোবাংলা জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত সংবাদের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, এই মূহুর্তে সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। এ নিয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

আরও

বাংলাদেশ-সিলিকন ভ্যালি টেকনোলজি ডায়ালগ সংলাপে যা হ‌লো

জাতীয়

বাংলাদেশ-সিলিকন ভ্যালি টেকনোলজি ডায়ালগ সংলাপে যা হ‌লো

বাংলাদেশ ও সিলিকন ভ্যালির প্রযুক্তি নেতাদের মধ্যে প্রযুক্তি, প্রতিভা ও অংশীদারিত্ব নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৯-২৮ ২৩:১০

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে: রোসাটম

জাতীয়

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে: রোসাটম

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় এক সপ্তাহ পিছিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম জ্বা...

২০২৬-০৯-২৮ ২২:৫৬

দেশকে সঠিক পথে রাখতে সকলকে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয়

দেশকে সঠিক পথে রাখতে সকলকে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যদি দায়িত্বশীল আচরণ না করি, ত...

২০২৬-০৯-২৮ ২০:৩৬

আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ

জাতীয়

আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ

আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের বাইরে চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে স...

২০২৬-০৯-২৮ ২০:১৮

বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

জাতীয়

বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৮ স...

২০২৬-০৯-২৮ ১৯:১৭

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়...

২০২৬-০৯-২৮ ১৮:২৫