বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

গৃহবন্দিত্ব বহাল ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর

গৃহবন্দিত্ব বহাল ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো স্বাস্থ্যগত কারণে নিজ বাসভবনেই কারাদণ্ড ভোগ অব্যাহত রাখতে পারবেন। শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট মানবিক বিবেচনায় তার গৃহবন্দিত্ব বহাল রাখার নির্দেশ দিয়েছে।

সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরাস বলসোনারোর আইনজীবীদের আবেদনের পর এ সিদ্ধান্ত দেন। আদালত জানান, চিকিৎসার প্রয়োজন এবং শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে তাকে সাধারণ কারাগারে না পাঠিয়ে গৃহবন্দি রাখাই উপযুক্ত।

২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয়ের পর ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে ২০২৫ সালের আগস্টে গ্রেপ্তার হন বলসোনারো। পরে আদালত তাকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দেন।

গ্রেপ্তারের পর প্রথমে তাকে গৃহবন্দি রাখা হলেও পরে ইলেকট্রনিক নজরদারি যন্ত্র ক্ষতিগ্রস্ত করার অভিযোগ এবং নিরাপত্তাজনিত কারণে পুলিশ হেফাজত ও পরবর্তীতে কারাগারে স্থানান্তর করা হয়।

কারাগারে থাকাকালে নিউমোনিয়া ও কিডনি জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে চলতি বছরের মার্চে তাকে ৯০ দিনের জন্য গৃহবন্দি থাকার অনুমতি দেয় আদালত। সেই মেয়াদ শেষ হলে আইনজীবীরা গৃহবন্দিত্বের সময় বাড়ানোর আবেদন করেন, যা সুপ্রিম কোর্ট মঞ্জুর করেছে।

রায়ে বিচারপতি মোরাস উল্লেখ করেন, গৃহবন্দি থাকার সময় বলসোনারোর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তার বিরুদ্ধে কোনো গুরুতর অসদাচরণের অভিযোগ পাওয়া যায়নি। তাই মানবিক কারণে গৃহবন্দিত্ব বহাল রাখা যৌক্তিক বলে আদালত মনে করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আদালতের এ সিদ্ধান্তে ব্রাজিলে সম্ভাব্য রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমতে পারে। তবে ২৭ বছরের সাজা বহাল থাকায় বলসোনারো ২০৩০ সালের আগে কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না।

আরও

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২