শনিবার, ৪ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

সৌদি প্রতিনিধিদলের সামনে সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত তেলাওয়াত, কি বার্তা দিলো ইরান?

সৌদি প্রতিনিধিদলের সামনে সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত তেলাওয়াত, কি বার্তা দিলো ইরান?

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে আসা বিদেশি প্রতিনিধিদের সামনে পবিত্র কোরআন থেকে ভিন্ন ভিন্ন আয়াত তেলাওয়াত করা হয়েছে। এর মধ্যে সৌদি আরবের প্রতিনিধিদলের জন্য সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়, যা ঐতিহাসিক বদর যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে।

শুক্রবার আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সৌদি আরবের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরেজি। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিদেশি প্রতিনিধিদেরও পৃথক পৃথক কোরআনের আয়াত শোনানো হয়।

সুরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াতে বদর যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ রয়েছে, যেখানে ঈমানদার ও অবিশ্বাসীদের মধ্যকার সংঘর্ষ এবং আল্লাহর সাহায্যে মুমিনদের বিজয়ের কথা বর্ণনা করা হয়েছে।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম *ইরান ইন্টারন্যাশনাল*–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি প্রতিনিধিদলের সামনে এই নির্দিষ্ট আয়াত তেলাওয়াতের মাধ্যমে ইরান সম্ভবত একটি প্রতীকী বার্তা দেওয়ার চেষ্টা করেছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই আয়াত নির্বাচনের পেছনে কূটনৈতিক তাৎপর্য খুঁজছেন, যদিও বিষয়টি নিয়ে দুই দেশের পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও

ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তুপে মিলল ৩ বছরের জীবিত শিশু

আন্তর্জাতিক

ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তুপে মিলল ৩ বছরের জীবিত শিশু

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পের দীর্ঘ ছয় দিন পর এক অবিশ্বাস্য ও অলৌকিক ঘটনার সাক্ষী হলো বিশ্ব। রাজধানী...

২০২৬-০৭-০১ ১৭:১০

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

আন্তর্জাতিক

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের রাজধানী লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ জন শিশু আহত নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও বেশ...

২০২৬-০৭-০১ ১২:৫৮

চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রত্যয় উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক

চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রত্যয় উত্তর কোরিয়ার

চীনের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট...

২০২৬-০৭-০১ ১২:১৪

ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা বাড়াল সৌদি

আন্তর্জাতিক

ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা বাড়াল সৌদি

ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা বাড়িয়েছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, চলতি বছরের শেষ পর্যন্ত ওয়ার্ক পারমিট নবায়ন করা যাবে। ম...

২০২৬-০৭-০১ ০৯:৩৩

পাকিস্তানের সীমান্তে আফগানিস্তানের হামলা

আন্তর্জাতিক

পাকিস্তানের সীমান্তে আফগানিস্তানের হামলা

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানে সীমান্তবর্তী কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে আফগান সেনাবাহিনী। এতে কেউ ন...

২০২৬-০৭-০১ ০৯:৩২

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গ...

২০২৬-০৭-০১ ০৯:২১