মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সঙ্গে প্রতারণা করছে: তাজউদ্দিন খান

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সঙ্গে প্রতারণা করছে: তাজউদ্দিন খান

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান।

আজ বিকেলে ১১ দলীয় ঐক্যের আয়োজনে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তাজউদ্দিন খান বলেন, ‘আমরা চেয়েছিলাম দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজ করতে। সরকারি দল বিরোধীদলকে ডেপুটি স্পিকারের জন্য প্রস্তাব দিচ্ছে, কিন্তু যে সত্তর ভাগ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, তাদের কথা সরকার মানছে না।’

তিনি আরও বলেন, সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গণভোটের বিষয়গুলো মেনে নেওয়া হয়েছিল শুধুমাত্র নির্বাচনের জন্য। ‘তার বক্তব্য শুনে বোঝা যায়, এই জাতির সঙ্গে তারা প্রতারণা করছেন,’ যোগ করেন তিনি।

সংসদ সদস্য তাজউদ্দিন খান বলেন, ‘সত্তর ভাগ মানুষের মতামত পদদলিত করে ২১৪ জন এমপির মতামতকে গ্রহণ করে সরকার সামনে এগোতে যাচ্ছে। কিন্তু একদলীয়ভাবে সামনে এগোনো অতীতেও সুখকর হয়নি, ভবিষ্যতেও হবে না।’

এ ছাড়া বিক্ষোভ মিছিল থেকে তেল, গ্যাসসহ সব পণ্যের দাম অবিলম্বে কমানোর দাবি জানান তিনি।

এর আগে মিছিলটি শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিনসহ জামায়াত ও ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯