শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গলায় ছুরি, শিশুকে হত্যার হুমকি দিয়ে লুট

গলায় ছুরি, শিশুকে হত্যার হুমকি দিয়ে লুট

ভোররাতে ঘুম ভাঙতেই গলায় ছুরি। সামনে দাঁড়িয়ে এক ব্যক্তি। বাধা দিতে গিয়ে কেটে গেল ডান হাতের বৃদ্ধাঙ্গুল। এরপর শিশুকন্যাকে হত্যার ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হলো স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাত ৪টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বরমী মধ্যপাড়া এলাকায় প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন গৃহবধূ কুলসুম আক্তার লাকী (৩৮)।

কুলসুমের অভিযোগ, ঘরে ঢোকার আগে বাউন্ডারি দেয়াল টপকে ওই ব্যক্তি সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেন। পরে তাঁর শোবার ঘরে ঢুকে গলায় ছুরি ধরেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে তাঁর ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে যায়।

কুলসুম দাবি করেন, পরে তাঁর কাছ থেকে আড়াই ভরি স্বর্ণালংকার, ৬১ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়। ঘটনাটি কাউকে জানালে তাঁর শিশুকন্যাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীর দাবি, হামলাকারী তাঁর পাশের বাড়ির শহিদুল ইসলামের ছেলে অপু।

বরমী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য খন্দকার হারুন বলেন, এলাকায় কয়েক মাস ধরে চুরির ঘটনা বেড়েছে। এই ঘটনায় গৃহবধূ একজনকে শনাক্ত করেছেন বলে তিনি জানতে পেরেছেন।

শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় অপু নামের একজনকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আরও

ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের  উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার

সারা দেশ

ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার ফেনী সদর উপজেলার শর্শদী ইউন...

২০২৬-১০-০৯ ১৭:২৬

কুয়াকাটায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে প্রেম, যুবকের কারাদণ্ড

সারা দেশ

কুয়াকাটায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে প্রেম, যুবকের কারাদণ্ড

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয়ে তরুণীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগে আব্দুল জলিল (...

২০২৬-১০-০৯ ১৭:২৬

মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ

সারা দেশ

মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ

মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে শ্রীপুর উপজেলার অধীনে সব্দালপুর আমতৈল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন...

২০২৬-১০-০৮ ২১:৩৫

জীবননগরে ৪৫৩ বোতল উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার ১

সারা দেশ

জীবননগরে ৪৫৩ বোতল উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪৫৩ বোতল অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স সিরাপসহ দেলোয়ার হোসেন দোলু (৫২...

২০২৬-১০-০৮ ২১:৩২

মাগুরায় এসডিএফ,র দিনব্যাপী মনিটরিং অ্যান্ড লার্নিং কর্মশালা অনুষ্ঠিত

সারা দেশ

মাগুরায় এসডিএফ,র দিনব্যাপী মনিটরিং অ্যান্ড লার্নিং কর্মশালা অনুষ্ঠিত

বৃহস্পতিবার ৮ অক্টোবর ২০২৬ তারিখে দ্যা রয়েল, মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), মাগুরা জেলা-এর আয়োজনে এবং এ...

২০২৬-১০-০৮ ২১:৩০