রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ঘটনার সময় ছিলেন না সালমান মুক্তাদির, জানালেন কতটা ক্ষতি হয়েছে

ঘটনার সময় ঢাকায় ছিলেন না কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। খবর পেয়ে তিনি বিমানে ঢাকা আসেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে সব খোঁজ-খবর নিয়ে লাইভে এসে নিজের স্টুডিওর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন তিনি। দাবি করেন, হামলায় তার দীর্ঘদিনের স্বপ্ন ও সৃজনশীল কাজের জায়গাটি ধ্বংস হয়ে গেছে।

গত শনিবার রাতের ঘটনা। ১০টা নাগাদ ঘটনাটি ঘটে বলে জানা গেছে। অভিযোগ, দলীয় পরিচয়ে চাঁদা চাওয়া হয় সালমান মুক্তাদিরের কাছে। অস্বীকৃতি জানালেই ঘটে হামলা-ভাঙচুর। সালমানের ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে ‘ব্রাউনফিশ’ নামের স্টুডিওর অবস্থা এখন লণ্ডভণ্ড। এ অবস্থা দেখে রাতে লাইভে এসে এমনটাই জানান সালমান মুক্তাদির।

এরপর রোববার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সালমান মুক্তাদির। আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে সালমান মুক্তাদির স্পষ্ট জানান, বাংলাদেশের আইনের প্রতি তার কোনো বিশ্বাস নেই। চাঁদা দাবির গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তার কাছে সরাসরি কেউ চাঁদা চায়নি। পুলিশ ও বাইরের মানুষের কাছ থেকেই তিনি বিষয়টি শুনেছেন। তার কথায়, ‘আমার কাছে চাইলে আমি ডেফিনেটলি দিতাম, অফকোর্স আমি... যদি আমার পোষাইতো, অবশ্যই দিতাম।

একটি ভিডিওতে দেখা যায়, স্টুডিওর ভেতরের অবস্থা অত্যন্ত ভয়াবহ। ভেঙে পড়ে আছে বাদ্যযন্ত্র, ছড়িয়ে আছে ইউটিউবের গোল্ডেন প্লে বাটন। কাঁচের দরজা-জানালা ভেঙে চুরমার করা হয়েছে, আসবাবপত্র ও সোফা উল্টে পড়ে আছে এবং ফ্লোরজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে কাগজপত্র, ফোম ও নানা সরঞ্জাম। 

ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সালমান মুক্তাদির জানান, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আর্থিক পরিমাণ এখনই স্পষ্ট করে বলেননি তিনি। তার কথায়, যদি শুধুমাত্র ক্লায়েন্টদের ডেলিভারি ধরেন, ওরা তো ওদের জিনিসপত্র এখানে রেখে গেছে। ওদের বিভিন্ন ফুটেজ থেকে শুরু করে অনেকগুলো শুট এখানে করা হয়। একটা শুটে কত খরচ হয় আপনারা জানেন। সেখানে ৩০-৪০ টা ক্লায়েন্টের যখন সবকিছু নিয়ে যায়, কত ক্ষতি হইতে পারে এটা যদি চোখ বন্ধ করেও কিছু একটা ধারণা করা হয়, কিন্তু এখন জানি না। লিগ্যালি এটা আমি শিওর না হয়ে বলতে পারছি না।

সবশেষে সাংবাদিকদের কাছে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও কাজের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর। জানান, এই ধ্বংসযজ্ঞ তাকে কোনোভাবেই থামাতে পারবে না।

ঘটনার সময় ঢাকায় ছিলেন না কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। খবর পেয়ে তিনি বিমানে ঢাকা আসেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে সব খোঁজ-খবর নিয়ে লাইভে এসে নিজের স্টুডিওর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন তিনি। দাবি করেন, হামলায় তার দীর্ঘদিনের স্বপ্ন ও সৃজনশীল কাজের জায়গাটি ধ্বংস হয়ে গেছে। 

গত শনিবার রাতের ঘটনা। ১০টা নাগাদ ঘটনাটি ঘটে বলে জানা গেছে। অভিযোগ, দলীয় পরিচয়ে চাঁদা চাওয়া হয় সালমান মুক্তাদিরের কাছে। অস্বীকৃতি জানালেই ঘটে হামলা-ভাঙচুর। সালমানের ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে ‘ব্রাউনফিশ’ নামের স্টুডিওর অবস্থা এখন লণ্ডভণ্ড। এ অবস্থা দেখে রাতে লাইভে এসে এমনটাই জানান সালমান মুক্তাদির।

এরপর রোববার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সালমান মুক্তাদির। আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে সালমান মুক্তাদির স্পষ্ট জানান, বাংলাদেশের আইনের প্রতি তার কোনো বিশ্বাস নেই। চাঁদা দাবির গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তার কাছে সরাসরি কেউ চাঁদা চায়নি। পুলিশ ও বাইরের মানুষের কাছ থেকেই তিনি বিষয়টি শুনেছেন। তার কথায়, ‘আমার কাছে চাইলে আমি ডেফিনেটলি দিতাম, অফকোর্স আমি... যদি আমার পোষাইতো, অবশ্যই দিতাম।’

একটি ভিডিওতে দেখা যায়, স্টুডিওর ভেতরের অবস্থা অত্যন্ত ভয়াবহ। ভেঙে পড়ে আছে বাদ্যযন্ত্র, ছড়িয়ে আছে ইউটিউবের গোল্ডেন প্লে বাটন। কাঁচের দরজা-জানালা ভেঙে চুরমার করা হয়েছে, আসবাবপত্র ও সোফা উল্টে পড়ে আছে এবং ফ্লোরজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে কাগজপত্র, ফোম ও নানা সরঞ্জাম। 

ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সালমান মুক্তাদির জানান, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আর্থিক পরিমাণ এখনই স্পষ্ট করে বলেননি তিনি। তার কথায়, যদি শুধুমাত্র ক্লায়েন্টদের ডেলিভারি ধরেন, ওরা তো ওদের জিনিসপত্র এখানে রেখে গেছে। ওদের বিভিন্ন ফুটেজ থেকে শুরু করে অনেকগুলো শুট এখানে করা হয়। একটা শুটে কত খরচ হয় আপনারা জানেন। সেখানে ৩০-৪০ টা ক্লায়েন্টের যখন সবকিছু নিয়ে যায়, কত ক্ষতি হইতে পারে এটা যদি চোখ বন্ধ করেও কিছু একটা ধারণা করা হয়, কিন্তু এখন জানি না। লিগ্যালি এটা আমি শিওর না হয়ে বলতে পারছি না।

সবশেষে সাংবাদিকদের কাছে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও কাজের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর। জানান, এই ধ্বংসযজ্ঞ তাকে কোনোভাবেই থামাতে পারবে না।

আরও

৮শ' কৃতি শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দিলেন এমপি দিপু

জাতীয়

মেধার বর্ণিল জয়গান ৮শ' কৃতি শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দিলেন এমপি দিপু

প্রথম শ্রেণির ছোট্ট রওনক আহমেদ রাশিদের মুখের নিষ্পাপ হাসিটাই যেন বলে দিচ্ছিল পুরো আয়োজনের গল্প। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ব...

২০২৬-০৯-২৬ ২০:২২

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরে পুলিশের গাফিলতি তদন্তে কমিটি

রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবাকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের কোনো অবহেলা বা গ...

২০২৬-০৯-২৬ ১৮:১৩

গুলিস্তানে জাসদ কার্যালয় থেকে অর্ধশতাধিক ব্যক্তি আটক

জাতীয়

গুলিস্তানে জাসদ কার্যালয় থেকে অর্ধশতাধিক ব্যক্তি আটক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধ...

২০২৬-০৯-২৬ ১৮:০৯

প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র না পেলে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে উত্তীর্ণ প্রার্থীদের কেউ ১ অক্টোবর পর্যন্ত নিয়োগপত্র না পেলে বিষয়টি পরবর্...

২০২৬-০৯-২৬ ১৬:৫১

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

জাতীয়

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে...

২০২৬-০৯-২৬ ১৬:৪৯