মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাজীপুরে বিআরটিএর অরক্ষিত ড্রেনে পড়ে নারীর মৃত্যু

গাজীপুরে বিআরটিএর অরক্ষিত ড্রেনে পড়ে নারীর মৃত্যু

গাজীপুরে বিআরটিএ প্রকল্পের ঢাকনা খোলা অরক্ষিত ড্রেনে পড়ে নাজমা খাতুন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) বিকেলে নগরীর ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পানি প্রবাহের ড্রেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমা খাতুন সাতক্ষীরা জেলার বলাডাঙ্গা এলাকার আব্দুল বারীর মেয়ে বলে।

স্থানীয়দের বরাত দিয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, রোববার বিকেলে ভারী বৃষ্টিপাতের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ওই স্থানে সড়কের পাশে বিআরটিএ প্রকল্পের ড্রেনের ঢাকনা খোলা থাকলেও বৃষ্টির পানিতে তা ডুবে ছিল। নিহত নাজমা বেগম হেঁটে যাওয়ার পথে হঠাৎ ড্রেনে পড়ে যান। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে। এক পর্যায়ে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ৪০ মিনিট পর ঘটনাস্থল থেকে কিছু দূরে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। এরপর তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, তার পরিচয় শনাক্ত করা গেছে। গাজীপুরে তার কোনো নিকটাত্মীয়কে খুঁজে পাওয়া না যাওয়ায় বিষয়টি সাতক্ষীরা জেলা পুলিশকে অবহিত করা হয়েছে।

এর আগে, গত বছর গাজীপুরের টঙ্গীতে খোলা ড্রেনে পড়ে ফারিয়া তাসনিম নামে এক নারী নিখোঁজ হন। ৩ দিন পর ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

আরও

এনসিপির খুলনা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগের ঘোষণা

সারা দেশ

এনসিপির খুলনা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগের ঘোষণা

প্রত্যাশা অনুযায়ী পথ না পাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সি...

২০২৬-০৯-২৮ ২২:৪৮

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই : ফেনীতে পানিসম্পদ প্রতিমন্ত্রী

সারা দেশ

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই : ফেনীতে পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শুরুতেই একটি কথা বলেছেন, আমরা দুর্নীতি...

২০২৬-০৯-২৮ ২০:১৭

ফেনী শহর ব্যবসায়ী সমিতি ট্রাংক রোড দক্ষিণ শাখার নির্বাচন সম্পন্ন সভাপতি কাদের, সম্পাদক আমির

সারা দেশ

ফেনী শহর ব্যবসায়ী সমিতি ট্রাংক রোড দক্ষিণ শাখার নির্বাচন সম্পন্ন সভাপতি কাদের, সম্পাদক আমির

ফেনী শহর ব্যবসায়ী সমিতির আওতাধীন ট্রাংক রোড দক্ষিণ শাখার নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ফলাফলে সভা...

২০২৬-০৯-২৮ ২০:১৬

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস বন্ধ, মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসও বন্ধের হুঁশিয়ারি

সারা দেশ

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস বন্ধ, মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসও বন্ধের হুঁশিয়ারি

পরিবহন শ্রমিকদের ওপর হামলা, মারধর ও মহাসড়কে বাস আটকে রাখার প্রতিবাদে চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে অনির্দিষ্টকালের জ...

২০২৬-০৯-২৮ ১৯:৪০

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

সারা দেশ

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণেঃ অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্...

২০২৬-০৯-২৮ ১৯:৩৯

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সারা দেশ

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

কিশোর গ্যাং নির্মূলে শুধু সদস্যদের গ্রেপ্তার নয়, এসব অপরাধী গ্রুপের মূল হোতাদের শনাক্ত করে তাদের কার্যক্রম বন্ধ করতে কাজ...

২০২৬-০৯-২৮ ১৮:৫৮