রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

গাজা গণহত্যা মামলায় আরও দেশ সমর্থনে

গাজা গণহত্যা মামলায় আরও দেশ সমর্থনে

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক কোর্ট অব জাস্টিস (আইসিজে)-তে গাজা গণহত্যা সংক্রান্ত মামলায় আরও কয়েকটি দেশ অংশ নেওয়ার উদ্যোগ নিয়েছে। এর ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভাজন আরও গভীর হয়েছে।

২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা এই মামলা করে, অভিযোগ ছিল যে, ইসরায়েল ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে। এরপর থেকে এক ডজনেরও বেশি দেশ মামলায় অংশ নেওয়ার আবেদন করেছে।

শুক্রবার আইসিজে জানিয়েছে, নামিবিয়া, যুক্তরাষ্ট্র, হাঙ্গেরি ও ফিজি ১২ মার্চ মামলায় হস্তক্ষেপের ঘোষণা দিয়েছে। এর একদিন আগে আইসল্যান্ড ও নেদারল্যান্ড একই ধরনের ঘোষণা দেয়। এই হস্তক্ষেপ আইসিজের আর্টিকেল ৬৩ অনুযায়ী করা হয়েছে, যা গণহত্যা সনদে স্বাক্ষরকারী দেশগুলোকে বিরোধ দেখা দিলে চুক্তির নিজস্ব ব্যাখ্যা উপস্থাপনের সুযোগ দেয়।

দক্ষিণ আফ্রিকার দাবি, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড—যেমন ব্যাপক হত্যাকাণ্ড, ধ্বংসযজ্ঞ এবং ফিলিস্তিনিদের টিকে থাকার পরিস্থিতি হুমকির মধ্যে ফেলা—এসবই গণহত্যার শামিল। ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, ৭ অক্টোবরের হামলার পর হামাসের বিরুদ্ধে অভিযান আত্মরক্ষার বৈধ পদক্ষেপ।

যুক্তরাষ্ট্র, হাঙ্গেরি ও ফিজি ইসরায়েলের অবস্থানকে সমর্থন করে আইনি যুক্তি জমা দিয়েছে। তাদের মতে, গণহত্যার উদ্দেশ্য প্রমাণের মানদণ্ড কমিয়ে দিলে আন্তর্জাতিক আইন দুর্বল হতে পারে। ওয়াশিংটন এই মামলাকে আইনি দিক থেকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে আইসিজেকে আবেদন খারিজ করার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে নামিবিয়া, আইসল্যান্ড, নেদারল্যান্ডসসহ আরও এক ডজনের বেশি দেশ দক্ষিণ আফ্রিকার অবস্থানের সঙ্গে একমত হয়ে গণহত্যা সনদের বিস্তৃত ব্যাখ্যা চেয়েছে। তাদের মতে, এতে ইসরায়েলের সামগ্রিক আচরণ, গাজার পরিস্থিতি এবং যুদ্ধের বৃহত্তর প্রভাব বিবেচনায় নেওয়া উচিত।

গাজা যুদ্ধের সূচনা হয় ২০২৩ সালের ৭ অক্টোবর, যখন হামাস ইসরায়েলে হামলা চালায়। এতে প্রায় ১,২০০ জন নিহত ও ২৫০-এর বেশি জিম্মি হয়। এর জবাবে ইসরায়েল গাজায় অবরোধ, বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এতে ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

২০২৫ সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও এরপর থেকে ৬৫০-এর বেশি ফিলিস্তিনি নিহত ও ১,৭৪০-এর বেশি আহত হয়েছে। ইসরায়েল ও হামাস একে অপরকে নিয়মিত চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে।

সূত্র: আরটি

আরও

ফিলিস্তিনি গ্রামে বসতি স্থাপনকারীদের অবরোধ; নেতানিয়াহুকে নিন্দা জানাতে চাপ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

ফিলিস্তিনি গ্রামে বসতি স্থাপনকারীদের অবরোধ; নেতানিয়াহুকে নিন্দা জানাতে চাপ যুক্তরাষ্ট্রের

অধিকৃত পশ্চিম তীরের কুসরা গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের চালানো অবরোধের বিরুদ্ধে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতান...

২০২৬-০৮-১৪ ২২:৫৫

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ফের মুখ খুলল দিল্লি

আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ফের মুখ খুলল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে...

২০২৬-০৮-১৪ ২২:৩৯

ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত পদে যেতে চাইছেন না কেউই; বিপাকে জেলেনস্কি

আন্তর্জাতিক

ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত পদে যেতে চাইছেন না কেউই; বিপাকে জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি এখন একটি বড় সংকটে পড়েছেন। ওয়াশিংটনের সবচেয়ে কঠিন এই কাজ কেউই করতে চাইছেন না। যুদ্ধের এই স্পর্শকাত...

২০২৬-০৮-১৪ ২২:২৮

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে ঢুকতে আন্দোলনে নেপালি তরুণরা

আন্তর্জাতিক

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে ঢুকতে আন্দোলনে নেপালি তরুণরা

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে অন্তর্ভুক্ত হতে আন্দোলন শুরু হয়েছে নেপালে। আজ শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলীয় পর্যট...

২০২৬-০৮-১৪ ১৪:৩৩

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

আন্তর্জাতিক

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর জারি করা অবরোধ অনির্দিষ্টকালের জন্য হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রত...

২০২৬-০৮-১৪ ১০:২৯

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

আন্তর্জাতিক

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এবার একটি অভিন্ন রাজনৈতিক ও সামরিক কাঠামো গড়ে তুলতে যাচ্ছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস...

২০২৬-০৮-১৩ ২১:০৯