শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় ডোবার পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

গাইবান্ধায় ডোবার পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডোবার পানিতে ডুবে প্রতিবন্ধী রিয়াজুল মন্ডল (১০) নামের এক শিশু মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালের দিকে সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু রিয়াজুল মন্ডল উপজেলার উত্তর ভাঙ্গানোর গ্রামের মোজাম্মেল মন্ডলের ছেলে। 
স্বজনরা জানায়, ওইদিন শিশুটির মা ছেলের প্রতিবন্ধী ভাতার টাকা তোলার জন্য স্থানীয় চান্দের বাজার একটি বিকাশ এজেন্টের দোকানে যান। টাকা তুলে বাড়িতে ফিরে রিয়াজুলকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। শুক্রবার সকালের দিকে বাড়ির পাশে একটি ডোবায় শিশুটির ভাসমান মরদেহ দেখতে পান তারা। পরে তার লাশ উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা।

সাদুল্লাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুর রহমান বলেন, ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর কথা লোকমুখে শুনেছি। তবে এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি।

 

আরও

গাইবান্ধার নালেয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

সারা দেশ

গাইবান্ধার নালেয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলেয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ইউনুস আলী (৪৪) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায...

২০২৬-০৮-০৭ ১৭:০৯

সিগারেট জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের তিনজন

সারা দেশ

সিগারেট জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের তিনজন

নারায়ণগঞ্জের বন্দরে ঘরের ভেতর জমে থাকা গ্যাসে বিস্ফোরণে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকালে...

২০২৬-০৮-০৭ ১৭:০৮

জীবননগরে ৪ ট্রান্সফরমার চুরি, চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

সারা দেশ

জীবননগরে ৪ ট্রান্সফরমার চুরি, চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগরে কৃষি জমিতে সেচের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জীবননগর...

২০২৬-০৮-০৭ ১৫:০০

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩জন দগ্ধ

সারা দেশ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩জন দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন, মো. মাইদুল ইসলাম (২৭), ম...

২০২৬-০৮-০৭ ১৪:৪৮