বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় বিয়ের প্রলোভন দিয়ে ইউনিয়ন পরিষদ কক্ষে শিক্ষিকাকে ধর্ষণ, চেয়ারম্যানসহ ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের

গাইবান্ধায় বিয়ের প্রলোভন দিয়ে ইউনিয়ন পরিষদ কক্ষে শিক্ষিকাকে ধর্ষণ, চেয়ারম্যানসহ ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা বিয়ের প্রলোভন দিয়ে এক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামসহ দুই জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।‎‎প্রধান অভিযুক্ত ধর্ষক রবিউল ইসলাম( ৪০)‎সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং বৈষ্ণব দাস গ্রামের বাসিন্দা । ওই মামলায় সালেহীন আকন্দ (২৫) নামের আরও এক যুবককে আসামি করেছেন ভুক্তভোগী শিক্ষিকা।‎‎ভুক্তভোগী শিক্ষিকা (৩৩) ওই ইউনিয়নের বৈষ্ণবদাস গ্রামের বাসিন্দা ও ছান্দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।‎‎শিক্ষিকার অভিযোগ, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিয়ের প্রলোভন দিয়ে তার সাথে সম্পর্ক গড়ে তোলেন এবং ইউনিয়ন পরিষদের একটি কক্ষে নিয়ে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এরপর বিয়ের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে বিভিন্ন সময়ে প্রায় ৩ লক্ষ টাকা চেয়ারম্যানকে দেন। কিন্তু পরবর্তীতে বিয়ে না করে চেয়ারম্যান বিভিন্ন টালবাহনা শুরু করেন। এ বিষয়ে চাপ সৃষ্টি করলে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এমনকি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ওই শিক্ষিকা।


‎তিনি অভিযোগ আরো বলেন, তার ব্যক্তিগত কিছু ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়া হয়েছে।
‎অপরদিকে,চেয়ারম্যান রবিউল ইসলাম ওইসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে এসব অভিযোগ করা হয়েছে। 


‎গাইবান্ধা জজ কোর্টের বাদী পক্ষের আইনজীবী রেজওয়ান সরকার বলেন, ভুক্তভোগী নারী একজন  সহজ সরল । তাকে বিয়ের প্রলোভন দিয়ে চেয়ারম্যান রবিউল ইসলাম মেলামেশা করেছে। এমনকি এই নারীর স্বামীকেও তালাক দিতে বাধ্য করেছেন চেয়ারম্যান রবিউল ইসলাম।

‎সারলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর ইসলাম বলেন, এ ঘটনায় আদালতের নির্দেশে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

শিক্ষক আরিফুল হত্যা আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: ত্রাণমন্ত্রী

সারা দেশ

শিক্ষক আরিফুল হত্যা আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: ত্রাণমন্ত্রী

অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় নিহত লালমনিরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরি...

২০২৬-০৮-২৬ ২২:২৩

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে চুরি, অসুস্থ হয়ে হাসপাতালে একই পরিবারের ৫ সদস্য

সারা দেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে চুরি, অসুস্থ হয়ে হাসপাতালে একই পরিবারের ৫ সদস্য

‎চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে। এতে নারীসহ একই পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে পড়...

২০২৬-০৮-২৬ ২২:২০

মিরসরাইয়ে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সারা দেশ

মিরসরাইয়ে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামের মিরসরাই করেরহাট ইউনিয়নে জোরারগঞ্জ থানার উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎‎বুধবার (২৬ আগ...

২০২৬-০৮-২৬ ২২:১৫

গাইবান্ধায় ত্রাণ ও পূর্ণবাসন সংস্থায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন পালিত

সারা দেশ

গাইবান্ধায় ত্রাণ ও পূর্ণবাসন সংস্থায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন পালিত

গাইবান্ধা সদর উপজেলা বাদিয়াখালী ত্রাণ ও পূর্ণবাসন সংস্থা অতর্কিত হামলা ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও মা...

২০২৬-০৮-২৬ ১৯:২৪

নারায়ণগঞ্জে নদী পরিদর্শনে পরিকল্পনা ও পানিসম্পদ প্রতিমন্ত্রী

সারা দেশ

নারায়ণগঞ্জে নদী পরিদর্শনে পরিকল্পনা ও পানিসম্পদ প্রতিমন্ত্রী

পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, 'আমাদের জলাশয়, খালের প্রবাহ কিভাবে বাড়ানো যায়। ভূ উপরিভাগের পান...

২০২৬-০৮-২৬ ১৯:২৩