বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় ফরিদপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর শাখার আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ফরিদপুর শাখার উপ-পরিচালক মোহাম্মদ ইয়াসিন মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়েজ মঞ্জিল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কবির আহমেদ এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ফরিদপুর জেলা শাখার ফিল্ড অফিসার মো. রাসেল।

‎অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ ইউনুস আলী মন্ডল ও মাস্টার ট্রেইনার মোহাম্মদ রুহুল আমিন।

‎আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, মহান আদর্শ এবং মানবতার কল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনার জন্য সবার প্রতি আহ্বান জানান তারা।

‎আলোচনা সভা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

‎পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও

শিক্ষক আরিফুল হত্যা আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: ত্রাণমন্ত্রী

সারা দেশ

শিক্ষক আরিফুল হত্যা আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: ত্রাণমন্ত্রী

অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় নিহত লালমনিরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরি...

২০২৬-০৮-২৬ ২২:২৩

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে চুরি, অসুস্থ হয়ে হাসপাতালে একই পরিবারের ৫ সদস্য

সারা দেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে চুরি, অসুস্থ হয়ে হাসপাতালে একই পরিবারের ৫ সদস্য

‎চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে। এতে নারীসহ একই পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে পড়...

২০২৬-০৮-২৬ ২২:২০

মিরসরাইয়ে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সারা দেশ

মিরসরাইয়ে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামের মিরসরাই করেরহাট ইউনিয়নে জোরারগঞ্জ থানার উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎‎বুধবার (২৬ আগ...

২০২৬-০৮-২৬ ২২:১৫

গাইবান্ধায় ত্রাণ ও পূর্ণবাসন সংস্থায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন পালিত

সারা দেশ

গাইবান্ধায় ত্রাণ ও পূর্ণবাসন সংস্থায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন পালিত

গাইবান্ধা সদর উপজেলা বাদিয়াখালী ত্রাণ ও পূর্ণবাসন সংস্থা অতর্কিত হামলা ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও মা...

২০২৬-০৮-২৬ ১৯:২৪

নারায়ণগঞ্জে নদী পরিদর্শনে পরিকল্পনা ও পানিসম্পদ প্রতিমন্ত্রী

সারা দেশ

নারায়ণগঞ্জে নদী পরিদর্শনে পরিকল্পনা ও পানিসম্পদ প্রতিমন্ত্রী

পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, 'আমাদের জলাশয়, খালের প্রবাহ কিভাবে বাড়ানো যায়। ভূ উপরিভাগের পান...

২০২৬-০৮-২৬ ১৯:২৩