বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় ট্রাক উল্টে খাদে পড়ে হেলপার নিহত

গাইবান্ধায় ট্রাক উল্টে খাদে পড়ে হেলপার নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার আনন্দবাজার এলাকায় চালবোঝাই একটি ট্রাক উল্টে মোজাহিদ (২৫) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন।

বুধবার(১৯ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে একটি চালবোঝাই ট্রাক আনন্দবাজার এলাকায় পৌঁছালে ট্রাকটির সামনের চাকা ভেঙে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পানিতে উল্টে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকের চালক মিস্টার মিয়া ও হেলপার মোজাহিদকে উদ্ধারের চেষ্টা করেন।

পরে মোজাহিদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোজাহিদ ট্রাকচালক মিস্টারের ভাতিজা বলে জানা গেছে। তাদের বাড়ি সাদুল্লাপুর উপজেলার শাহারবাজার এলাকায়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এসরাকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের লোকজন আসলেই তাদের কাছে হস্তান্তর করা হবে।

আরও

প্রবাসীর স্ত্রীর ওপর হামলার অভিযোগে বহিষ্কার, বিকালে গ্রেপ্তার কৃষক দল নেতা

সারা দেশ

প্রবাসীর স্ত্রীর ওপর হামলার অভিযোগে বহিষ্কার, বিকালে গ্রেপ্তার কৃষক দল নেতা

লালমনিরহাটের কালীগঞ্জে ওমানপ্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগে চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলমকে...

২০২৬-০৮-১৯ ২২:২১

ফেনীতে টক অব দ্যা টাউন : জীবিত শাশুড়িকে ‘মৃত’ বানিয়ে জমি বিক্রির চেষ্টা, রুখে দিলেন সাবরেজিস্ট্রার

সারা দেশ

ফেনীতে টক অব দ্যা টাউন : জীবিত শাশুড়িকে ‘মৃত’ বানিয়ে জমি বিক্রির চেষ্টা, রুখে দিলেন সাবরেজিস্ট্রার

মায়ের মায়া বা পারিবারিক বন্ধন-সবকিছুকেই যেন আড়াল করে দিয়েছিল সম্পত্তির লোভ। জালিয়াতির আশ্রয় নিয়ে জীবিত শাশুড়িকে কাগজপত্র...

২০২৬-০৮-১৯ ২২:২০

পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাভারের এক মাদ্রাসার প্রধান শিক্ষক আটক

সারা দেশ

পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাভারের এক মাদ্রাসার প্রধান শিক্ষক আটক

সাভারের আরাপাড়া এলাকায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদ্রাসার প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।

২০২৬-০৮-১৯ ২২:১৭

গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারা দেশ

গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

২০২৬-০৮-১৯ ২২:১৬

কচুয়ায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

সারা দেশ

কচুয়ায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের উত্তর মাধবকাঠি গ্রামে মো. আরিফ শেখের বাড়িতে অতর্কিত হামলা, ভাঙচুর, লুটপাট ও ন...

২০২৬-০৮-১৯ ২২:১৩

মাচায় পটল চাষ করে স্বাবলম্বী কৃষক ছাত্তার

সারা দেশ

মাচায় পটল চাষ করে স্বাবলম্বী কৃষক ছাত্তার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া এলাকার কৃষক আব্দুর ছাত্তার মাচায় উন্নত জাতের দেশি পটল চাষ করে স্ব...

২০২৬-০৮-১৯ ২২:১১