বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

"বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

সোমবার (১০ আগস্ট ) সকালের দিকে গাইবান্ধা জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোনের যৌথ আয়োজনে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।
সপ্তাহব্যাপীর এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। নার্সারি ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এতে অংশ নেয়।

পরে মেলা প্রাঙ্গণে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মুশফিকুর রহমান, রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, সামাজিক বনায়ন জোন গাইবান্ধার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম মন্ডল, গোলাম কিবরিয়া, রোস্তম আলী প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, সঠিক নিয়মে গাছ রোপণ ও পরিচর্যা করলে সবুজে পরিণত হবে দেশ। সবাইকে বৃক্ষরোপনের জন্য উদাত্ত আহ্বান জানানো হয় । তিনি বলেন, আগামীতে জেলার সাত উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে ১২ লাখ গাছের চারা রোপন করা হবে। শেষে ১০০ জন শিক্ষার্থীর মাঝে ২০০ চারা বিতরণ করা হয়। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে। মেলায় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ ৩০টি স্টল স্থান পায়।

 

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩