রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধার অপহৃত শিক্ষার্থীকে রংপুর থেকে উদ্ধার, প্রধান আসামিসহ গ্রেফতার-৪

গাইবান্ধার অপহৃত শিক্ষার্থীকে রংপুর থেকে উদ্ধার, প্রধান আসামিসহ গ্রেফতার-৪

গাইবান্ধার সদর উপজেলার অপহৃতা নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে রংপুরের মহা-নগর কাতলা কাছনা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান (এসআরবি)-১৩ ।

রোববার ( ২৭ সেপ্টেম্বর) বিকালের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ।
 

গ্রেফতারকৃতরা হচ্ছেন, অপহরণ মামলার প্রধান আসামি গাইবান্ধার বারবদলিয়া এলাকার টিপু মিয়া (২৪), বিপুল মিয়া (২৬), আলী আকবর (৪৮) ও বেলাল মিয়া (২৮)।

মামলার এজাহারে বলা হয়, অপহৃতা কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী । বিদ্যালয়ে যাতায়াতের সময় টিপু মিয়া তাকে প্রেমের প্রস্তাব দিতেন। ওই কিশোরী বিষয়টি তার পরিবারকে জানায়। পরে পরিবারের পক্ষ থেকে টিপু মিয়ার পরিবারকে অবগত করানো হয়।
এজাহারে আরও বলা হয়, গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল ওই শিক্ষার্থী। এ সময় রুপার বাজার নামক এলাকা পৌঁছালে টিপু মিয়া ওই কিশোরীকে জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। এ ব্যাপারে ১৬ সেপ্টেম্বর কিশোরীর বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মামলা করেন।

এসআরবি জানায়, এরপর থেকে কিশোরীকে উদ্ধারের পাশাপাশি আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। একপর্যায়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে গাইবান্ধার বারবলদিয়া গ্রামের নিজ নিজ বাড়ি থেকে আসামিদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল সাড়ে ৬ টার দিকে রংপুর মহা-নগরের কাতলা কাছনা এলাকায় সুমন নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং টিপু মিয়াকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানায়, উদ্ধার হওয়া শিক্ষার্থী ও গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও

চীন-যুক্তরাষ্ট্রের ৩০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক কমানোর চুক্তি

সারা দেশ

চীন-যুক্তরাষ্ট্রের ৩০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক কমানোর চুক্তি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে চলতি সপ্তাহে উচ্চপর্যায়ের বৈঠকের পর ৩০ বিলিয়ন ডলারের...

২০২৬-০৯-২৭ ১৮:৩৭

‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি এখনই’ বিষখালী নদীর তীরে 'নদী সুরক্ষার' দাবিতে মানববন্ধন

সারা দেশ

বিশ্ব নদী দিবস ‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি এখনই’ বিষখালী নদীর তীরে 'নদী সুরক্ষার' দাবিতে মানববন্ধন

‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি এখনই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নদী দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটায় বিষখালী নদী...

২০২৬-০৯-২৭ ১৮:৩০

নদীর পাড় থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ মাদ্রাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে

সারা দেশ

নদীর পাড় থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ মাদ্রাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চন্দনা নদীর তীরবর্তী এলাকা থেকে সরকারি গাছ কেটে অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তেঁতুলিয...

২০২৬-০৯-২৭ ১৮:২৬

মীরসরাইয়ে ৭ জলাশয়ে ২২৩ কেজি পোনা মাছ অবমুক্ত

সারা দেশ

মীরসরাইয়ে ৭ জলাশয়ে ২২৩ কেজি পোনা মাছ অবমুক্ত

২০২৬-২০২৭ অর্থবছরে মীরসরাই উপজেলার নির্বাচিত অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির আওতায় উপজেল...

২০২৬-০৯-২৭ ১৮:২০

ময়মনসিংহে ড্রামের ভেতর বস্তাবন্দি মরদেহ: হত্যার রহস্য উদঘাটন

সারা দেশ

ময়মনসিংহে ড্রামের ভেতর বস্তাবন্দি মরদেহ: হত্যার রহস্য উদঘাটন

ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভে...

২০২৬-০৯-২৭ ১৭:৫৪

পাকিস্তান থেকে ঢোকা ২৮ যোদ্ধাকে হত্যার দাবি আফগানিস্তানের

সারা দেশ

পাকিস্তান থেকে ঢোকা ২৮ যোদ্ধাকে হত্যার দাবি আফগানিস্তানের

পাকিস্তান সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে প্রবেশ করা অন্তত ২৮ জন যোদ্ধাকে হত্যার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রো...

২০২৬-০৯-২৭ ১৭:৫০