শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধার নালেয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

গাইবান্ধার নালেয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলেয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ইউনুস আলী (৪৪) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১১ টার দিকে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রঘুনাথপুর নলেয়া নদীর মরাঘাটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইউনুস আলী সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফজাহান( ঝাউলার বাজার) নয়াপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে হাতে বোনা মুঠ জাল কাঁধে নিয়ে স্থানীয় নলেয়া নদীতে মাছ ধরতে যায় ইউনুস আলী। কিন্তু বিকাল গড়িয়ে রাত হয়ে আসলেও তিনি আর বাড়ি ফিরে আসেননি। একপর্যায়ে বাড়ির লোকজন ও স্থানীয়রা রাতে আলো জ্বালিয়ে নদীতে খোঁজাখুঁজি করে তার কোনো খোঁজ পায়নি। পরে রংপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে সেখান একদল ডুবুরি দল এসে দীর্ঘ চেষ্টার পর শুক্রবার সকাল ১১ টার দিকে নলেয়া নদীর মরাঘাটি থেকে ইউনুস আলীর মরদেহ উদ্ধার করে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুর রহমান বলেন, এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দলের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

সারা দেশ

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক নি...

২০২৬-১০-০৮ ১৯:১৭