শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ: সাতদিনের কলম বিরতি

গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ: সাতদিনের কলম বিরতি

গাইবান্ধা সাব রেজিস্ট্রি অফিসের সামনে জমির দলিল করতে দলিল লেখক সমিতির চাঁদাবাজি ও ঘুষ নেয়ার ঘটনায় বিভিন্ন স্লোগান ও হট্টগোলের অভিযোগে ওঠেছে। এ ঘটনার প্রতিবাদে দলিল লেখক সমিতি ৭ দিনের কলম বিরতি ঘোষণা করেছে। রোববার (১০ মে) দুপুরের দিকে গাইবান্ধা সাব রেজিস্টার অফিস চত্বরে এ স্লোগান ও হট্টগোলের ঘটনা ঘটে।

এদিকে, সাব রেজিস্টার অফিস চত্বরের পরিস্থিতি কিছুটা শান্ত হলে দুপুরে ঘটনার ব্যাখ্যা দেয় দলিল লেখক সমিতি। পরে সাব রেজিস্ট্রি অফিস চত্বরে উপস্থিত সাংবাদিকদের সামনে সমিতির সাধারণ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা মল্লিক এ ঘটনায় জড়িত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সদর উপজেলা দলিল লেখকদের কলম বিরতির ঘোষণা দেন। তিনি বলেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের চিহ্নিত কয়েক ব্যক্তি দীর্ঘদিন ধরে সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। তাদের দাবি পূরণ করতে না পারায় তারা আজ রোববার এ ঘটনা ঘটিয়েছে। তিনি দাবি করেন, অফিসের মূলফটক বন্ধ করে দেয়ার প্রতিবাদ করলে তাকে হাত ধরে টানাটানি করে লাঞ্ছিত করা হয়। তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে তাকে নিয়ে নানা ধরনের আপত্তিকর স্লোগান দেয়া হয়েছে। অথচ তিনি দলিল লেখকদের স্বার্থ সংরক্ষণের বাইরে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন। এই ব্যাপারটি উদ্দেশ্যপ্রণোদিত।

অপরদিকে, বিক্ষোভকারীরা গাইবান্ধা প্রেসক্লাবে এসে তাদের অভিযোগের কথা তুলে ধরেন। তাদের পক্ষে আব্দুস সালাম বলেন, জমি দলিলের জন্য ক্রেতাদের কাছ থেকে সমিতির নামে চাঁদাবাজি করছেন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা মল্লিক। তিনি জমির ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ৬ হাজার করে টাকা নিচ্ছেন। এই অন্যায়ের প্রতিবাদে রোববার মানববন্ধন ছিল। কিন্তু তার আগেই কিছু উত্তেজিত ভুক্তভোগী সাব রেজিস্ট্রি অফিসের সামনে জড়ো হয়ে দলিল লেখক সমিতি ও তাদের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নানা স্লোগান দেন। তারা ঘোষণা দেন আগামী মঙ্গলবার সচেতন গাইবান্ধাবাসীর ব্যানারে মানববন্ধন করবেন। তিনি আরও বলেন, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তা মল্লিক যখন যে অফিসার আসেন, তাকে সাথে নিয়ে দুর্নীতি শুরু করেন। ভুক্তভোগী জনগণ গাইবান্ধা সাব রেজিস্ট্রি অফিসের সীমাহীন দুর্নীতির কবল থেকে মুক্তি চান।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২