শনিবার, ৪ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে টাকা আদায়, এমপির অভিযোগের পর প্রতারক আটক

ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে টাকা আদায়, এমপির অভিযোগের পর প্রতারক আটক

ফরিদপুরে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম (৪৬)। তিনি গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামের বাসিন্দা তমিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ওই এলাকায় একজন প্রভাবশালী হিসেবে পরিচিত। তবে এলাকায় তার বিএনপির কোনো পদে নেই বলে নিশ্চিত করেছেন ওই এলাকার ইউপি সদস্য রাশেদ খান।

ইউপি সদস্য রাশেদ খান বলেন, সাইফুল ইসলাম ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার কথা বলে কেশবনগর গ্রামের কয়েকজন অসহায় মানুষের কাছ থেকে জনপ্রতি ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আদায় করেন। পরবর্তীতে তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে ভুক্তভোগীরা বিষয়টি স্থানীয়দের জানান। তারা ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের কাছে অভিযোগ জানান। এমপি হটলাইন নম্বরে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে হটলাইন সংশ্লিষ্টরা বিষয়টি যাচাই-বাছাই করে সত্যতা পান। এরপর স্থানীয়দের সহযোগিতায় সাইফুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

সাইফুলকে আটকের সময় তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, না বুঝেই তিনি এ ধরনের কাজ করেছেন এবং ভবিষ্যতে আর এমন কাজ করবেন না। এ ঘটনার জন্য তিনি নিঃশর্ত ক্ষমাও প্রার্থনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, প্রতারণার অভিযোগে গতকাল সন্ধ্যায় এক ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

ফেনীর সোনাগাজীতে মাছবোঝাই পিকআপ ছিনতাই: ৯৯৯-এ কলে উদ্ধার, ২ লাখ টাকার মাছ নষ্ট

সারা দেশ

ফেনীর সোনাগাজীতে মাছবোঝাই পিকআপ ছিনতাই: ৯৯৯-এ কলে উদ্ধার, ২ লাখ টাকার মাছ নষ্ট

ফেনীর সোনাগাজীতে চালককে জিম্মি করে মাছবোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন খা...

২০২৬-০৭-০৪ ১৩:৫৬

বর্ষার শুরুতেই উৎসব মুখর চলনবিলের তিশিখালীর মাজার

সারা দেশ

বর্ষার শুরুতেই উৎসব মুখর চলনবিলের তিশিখালীর মাজার

দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্যবাহী চলনবিল বর্ষার আগমনে রূপের ডালি সাজিয়ে বসেছে। বিলের বুকে নতুন পানি প্রবেশ কর...

২০২৬-০৭-০৪ ১৩:০১

সাইকেল বিতর্কের পর কোটচাঁদপুরে জামায়াতের আমীর বদল

সারা দেশ

সাইকেল বিতর্কের পর কোটচাঁদপুরে জামায়াতের আমীর বদল

সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল বিতরণকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়ার দু’দিনের মধ্যেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়...

২০২৬-০৭-০৪ ১২:৪২

এনজিও আর্স বাংলাদেশ এর গ্রাহকদের ৩১ লাখ টাকা নিয়ে ম্যানেজার উধাও

সারা দেশ

এনজিও আর্স বাংলাদেশ এর গ্রাহকদের ৩১ লাখ টাকা নিয়ে ম্যানেজার উধাও

ঝিনাইদহের মহেশপুর এরিয়া অফিসের আওতাধীন এনজিও ‘এ্যাসোসিয়েশন ফর রুরাল সোসাইটি বাংলাদেশ’ (আর্স)-এর এক শাখা ব্যবস্থাপকের বির...

২০২৬-০৭-০৪ ১২:৪০

ফরিদপুর জেলা অটোরিকশা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচন: সভাপতি মিন্টু, সাধারণ সম্পাদক হাকিম

সারা দেশ

ফরিদপুর জেলা অটোরিকশা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচন: সভাপতি মিন্টু, সাধারণ সম্পাদক হাকিম

ফরিদপুর জেলা অটোরিকশা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের (২০২৬-২০২৯) ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ মিন্টু শেখ...

২০২৬-০৭-০৪ ১২:৩৬

কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগে গ্রেপ্তারের দাবি

সারা দেশ

কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগে গ্রেপ্তারের দাবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ২২ বছর বয়সী যুবক মো. আবু বক্কর সিদ্দিক (হৃদয়)-এর র...

২০২৬-০৭-০৪ ১২:৩৫