শনিবার, ৪ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, অভিযুক্ত শনাক্ত

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, অভিযুক্ত শনাক্ত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মধ্যবয়সী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই) সিসিটিভি ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি প্রকাশ্যে আসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ২৬ সেকেন্ডের ওই সিসিটিভি ফুটেজে দেখা গেছে,৩০ জুন ভোর ৪টা ৮ মিনিটের দিকে ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মাঝবয়সী নারীর কাছে সাদা শার্ট ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তি আসেন। আশপাশে কেউ না থাকার সুযোগে তিনি ওই নারীকে ধর্ষণ করেন। ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তি দ্রুত ওই স্থান ত্যাগ করেন।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরেই পুলিশ ঘটনা সম্পর্কে জানতে পেরেছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্তের নাম খোকন (৫০)। তিনি সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারসংলগ্ন দুর্গাপুর এলাকার দুলা মিয়ার ছেলে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

এবিষয়ে সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, ভিডিওটি পুলিশের নজরে আসার পরপরই অভিযুক্তকে আটকে বিশেষ অভিযান শুরু হয়েছে। ভুক্তভোগী নারীর নিরাপত্তা ও আইনি সহায়তার পাশাপাশি এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরও

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

সারা দেশ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন...

২০২৬-০৭-০৪ ২০:১১

পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

সারা দেশ

পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

পিরোজপুরের জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ৮ ঘণ্টা পর মাহাবুব ব্যাপারি (৬...

২০২৬-০৭-০৪ ২০:০৬

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে গাইবান্ধায বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠি...

২০২৬-০৭-০৪ ১৯:৫৯

দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য ফ্যাসিবাদ ও মৌলবাদ উভয়ই হুমকি: আইনমন্ত্রী

সারা দেশ

দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য ফ্যাসিবাদ ও মৌলবাদ উভয়ই হুমকি: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য ফ্যাসিবাদ এবং মৌলবাদ উভয়ই হুমকি। তা...

২০২৬-০৭-০৪ ১৯:৩৬

সীমান্তে আলো নিভিয়ে পুশ-ইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর তৎপরতায় পিছু হটে বিএসএফ

সারা দেশ

সীমান্তে আলো নিভিয়ে পুশ-ইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর তৎপরতায় পিছু হটে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বা...

২০২৬-০৭-০৪ ১৯:২৯