বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তর থাকা শিশু ছাত্রী ধর্ষণের শিকার,দায়িত্বে অবহেলায় সমাজ সেবার পাঁচ কর্মচারি বরখাস্ত

ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তর থাকা শিশু ছাত্রী ধর্ষণের শিকার,দায়িত্বে অবহেলায় সমাজ সেবার পাঁচ কর্মচারি বরখাস্ত

ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের হোমের মধ্যে থাকা ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীর ধর্ষণের শিকার, দায়িত্ব অবহেলা করায় প্রতিষ্ঠানের ৫ কর্মচারীকে বরখাস্ত করেছে প্রশাসন।

জানাযায়, স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়ে ২৭ সপ্তাহেরও বেশি সময় ধরে অন্তঃসত্ত্বা হওয়ার এক চাঞ্চল্যকর ও জঘন্য ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত দর্জি দোকানের মালিক মো. ওয়াহিদ শেখকে (৫৪) ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, সরকারি হোমে আশ্রিত শিশুর সুরক্ষায় চরম অবহেলার অভিযোগে সমাজসেবা অধিদপ্তরের পাঁচ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানাযায়, শিশুটি শহরের টেপাখোলা এলাকার একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। চলতি বছরের (৫ জানুয়ারি) বিকেলে ওই এলাকার এক দর্জির দোকানের মালিক মো. ওয়াহিদ শেখ তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রথমবার ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করে।

বিষয়টি দীর্ঘদিন গোপন থাকলেও, গত (৬ জুলাই) মেয়েটির শরীরে চরম শারীরিক জটিলতা দেখা দিলে পুরো ঘটনাটি জানাজানি হয়। পরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ফরিদপুর সদর উপজেলার আদমপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে অভিযুক্ত ওয়াহিদ শেখকে গ্রেপ্তার করে।

এই ঘটনায় হোমের অভ্যন্তরে থাকা একটি শিশুর এমন শারীরিক অবস্থা তৈরি হওয়া এবং তা কর্তৃপক্ষের নজরে না আসা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় দায়িত্বে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগে সমাজসেবা অধিদপ্তর তাদের পাঁচ কর্মকর্তা ও কর্মচারী

মো.হাবিবুর রহমান(সহকারী তত্ত্বাবধায়ক)
শামসুন্নাহার আক্তার(সহকারী তত্ত্বাবধায়ক)
তানিয়া তাজরীণ(সহকারী তত্ত্বাবধায়ক)
মনি আক্তার(মেট্রন-কাম-নার্স)
আবীর দাস(কম্পিউটার অপারেটর)কে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।

এই ন্যক্কারজনক ঘটনার পর সচেতন মহল ও সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও সচেতন নাগরিকদের দাবি, যারা এই জঘন্য অপরাধের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে একটি সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শুধু সাময়িক বরখাস্তের মধ্যেই এই পদক্ষেপ সীমাবদ্ধ রাখলে চলবে না; দায়িত্বে অবহেলা বা অপরাধ আড়াল করার কোনো প্রমাণ মিললে কাউকেই ছাড় দেওয়া যাবে না। একটি নিষ্পাপ শিশুর প্রতি এমন জঘন্যতম অপরাধের দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করাই হবে ভুক্তভোগীর প্রতি ন্যূনতম ন্যায়বিচার।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯