সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে কৃষকদের মাঝে জেলা প্রশাসকের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি

ফরিদপুরে কৃষকদের মাঝে জেলা প্রশাসকের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি

ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের কৃষকদের মাঝে জেলা প্রশাসকের দিনব্যাপী উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ ( ২ জুলাই) বৃহস্পতিবার দিনব্যাপী এই কর্মসূচিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন জায়গায় উন্নয়ন ও জনসচেতনতামূলক কর্মসূচিতে সোলার প্যানেলচালিত সেচ কার্যক্রম ও সোলারচালিত বিভিন্ন স্থাপনা, কৃষক বীজাগার ও বীজ বিনিময় কেন্দ্র পরিদর্শন সহ স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

এছাড়াও তিনি কম্পোস্ট উৎপাদন ও কুমড়া বড়ি তৈরির কার্যক্রম, স্থানীয় উদ্যোক্তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি ইউনিয়নের নটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন সহ, কৃষক, শিক্ষার্থী ও উদ্যোক্তাদের মাঝে গাছের চারা, অনুদানের চেক ও সোলার প্যানেল বিতরণ, বৃক্ষরোপণ ও অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে বস্ত্র বিতরণ করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার ‌ মিশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে ইউনিয়নের ইউসুফ আলী মোহনমিয়া উচ্চ বিদ্যালয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের নিয়ে এক সমাবেশের আয়োজন করা হয়।

উক্ত সমাবেশে বক্তব্যরা, সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধ নির্মূলে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি কৃষি উন্নয়ন, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭