রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে কালীবাড়ি মন্দিরের কালীমূর্তি চুরি, ছয় দিনে উদ্ধার; গ্রেপ্তার ৪

ফরিদপুরে কালীবাড়ি মন্দিরের কালীমূর্তি চুরি, ছয় দিনে উদ্ধার; গ্রেপ্তার ৪

ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালীবাড়ি মন্দির থেকে চুরি যাওয়া কষ্টিপাথরের কালীমূর্তি, স্বর্ণ-রৌপ্যের অলংকার ও বিভিন্ন প্রতিমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ছয় দিনের মধ্যে কালীমূর্তিসহ চুরি যাওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে পূজা-অর্চনা শেষে মন্দিরের কালীমাতাকে শয়ন দিয়ে দরজা-জানালায় তালা লাগিয়ে চলে যান মন্দিরের সেবায়েত ও কমিটির সভাপতি কুশল চক্রবর্তী। পরদিন ভোরে পূজা করতে এসে তিনি মন্দিরের তালা কাটা ও দরজা খোলা দেখতে পান। ভেতরে গিয়ে কালীমূর্তিটি না পেয়ে পুলিশকে খবর দেন। এ সময় মূর্তির গায়ে থাকা স্বর্ণালংকার, পিতলের বিভিন্ন প্রতিমা ও রৌপ্যের অলংকারও পাওয়া যায়নি।

এ ঘটনায় কুশল চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করা হয়।

মামলার পর পুলিশ সুপারের নির্দেশনায় কোতোয়ালি থানা, গোয়েন্দা পুলিশ (ডিবি), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও তদন্তকারী কর্মকর্তার সমন্বয়ে একাধিক দল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ গ্রামের আসাদুজ্জামান সাদ্দাম (৩৮), তাঁর মা সাজেদা বেগম (৬৫), বোয়ালমারী উপজেলার কান্দাকুল গ্রামের আল আমিন মোল্লা (২৪) এবং বোয়ালমারী এলাকার আতিয়ার রহমান।

পুলিশ জানায়, সাজেদা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ির রান্নাঘরের মাটির নিচ থেকে চুরি যাওয়া স্বর্ণ ও রৌপ্যের অলংকার এবং ছয়টি পিতলের প্রতিমা উদ্ধার করা হয়। আসাদুজ্জামান সাদ্দাম ও আল আমিন মোল্লার দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালমারীর রুপাপাত এলাকার একটি বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা কষ্টিপাথরের কালীমূর্তিটি উদ্ধার করা হয়।

এ ছাড়া সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালমারী বাজারের স্বর্ণপট্টির একটি জুয়েলারি দোকানে অভিযান চালায় পুলিশ। পুলিশ বলছে, দোকানটির মালিক আতিয়ার রহমানের দেওয়া তথ্য অনুযায়ী চুরি যাওয়া প্রতিমার কানের দুল, টিকলিসহ অন্যান্য অলংকার গলিয়ে তৈরি করা প্রায় আট আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

এজাহার অনুযায়ী, চুরি যাওয়া কষ্টিপাথরের কালীমূর্তিটির ওজন প্রায় ২০ কেজি এবং আনুমানিক মূল্য এক কোটি টাকা। মূর্তির গায়ে থাকা প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকারের মূল্য প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া বিভিন্ন পিতলের প্রতিমা ও প্রায় ৩০ ভরি রৌপ্যের অলংকার চুরি হওয়ার অভিযোগ করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার আসাদুজ্জামান সাদ্দামের বিরুদ্ধে চুরি, দস্যুতা, ডাকাতি ও মূর্তি চুরিসহ ১০টির বেশি মামলা রয়েছে। আল আমিন মোল্লার বিরুদ্ধেও একই ধরনের আটটির বেশি মামলা রয়েছে।

পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি বলেন, ‘প্রথমদিকে কোনো নির্দিষ্ট সূত্র না থাকায় ঘটনাটি ক্লু-লেস মনে হলেও তথ্যপ্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তৎপরতা ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে ছয় দিনের মধ্যে কালীমূর্তিসহ অধিকাংশ মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।’

উদ্ধার হওয়া কালীমূর্তি, স্বর্ণ-রৌপ্যের অলংকার ও অন্যান্য প্রতিমাসহ সব আলামত মামলার তদন্তে সংযুক্ত করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে

আরও

শৈলকুপায় কৃষকের দেড় শতাধিক কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

সারা দেশ

শৈলকুপায় কৃষকের দেড় শতাধিক কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

ঝিনাইদহের শৈলকুপায় এক কৃষকের কলাবাগানের দেড় শতাধিক কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় ৭০ হাজার টাকার ক্...

২০২৬-০৯-২৭ ১৬:৫৮

ঝিনাইদহে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সারা দেশ

ঝিনাইদহে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝিনাইদহে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রকি (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ভো...

২০২৬-০৯-২৭ ১৬:৫৭

মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

সারা দেশ

মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজ...

২০২৬-০৯-২৭ ১৬:৫৬

এক মাসেরও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী মীরা নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

সারা দেশ

এক মাসেরও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী মীরা নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী মাহিয়া আক্তার মীরা।কোথায় আছে আমার মেয়ে, বেঁচে আছে নাকি মরে গেছে কোন সন্...

২০২৬-০৯-২৭ ১৬:৫৫

লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট

সারা দেশ

লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট

পার্বতীপুর থেকে বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশনে যাত্রীবাহী বগি রেখে ইঞ্জি...

২০২৬-০৯-২৭ ১৫:৫২

লালমনিরহাটে পুষ্টিকর খাবারের টানে ‘ক্লাসে ফিরছে’ শিশুরা

সারা দেশ

লালমনিরহাটে পুষ্টিকর খাবারের টানে ‘ক্লাসে ফিরছে’ শিশুরা

লালমনিরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল (স্কুল ফিডিং) কর্মসূচি চালুর পর থেকে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্য...

২০২৬-০৯-২৭ ১৫:৩৫