মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধ করলেন সিভিল সার্জন

ফরিদপুরে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধ করলেন সিভিল সার্জন

ফরিদপুরে অনিয়ম ও অব্যবস্থাপনায় সহ নানা ধরনের অনিয়ম থাকায় শহরের মধ্যে পুরাতন বাস টার্মিনালে অবস্থিত রয়েল হাসপাতাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।

আজ বুধবার সকাল ১০ থেকে বিকাল পর্যন্ত সিভিল সার্জন এর নেতৃত্বে এবং স্বাস্থ্য অধিদপ্তরের কঠোর অভিযানে ঢাকাসহ সারাদেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নির্দেশনা মোতাবেক এই অভিযান পরিচালনা করা হয়।

সিভিল সার্জন প্রতিনিধির পক্ষ থেকে জানাযায়, শহরের বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে,দীর্ঘদিন যাবত লাইসেন্স নবায়নের আবেদন না করা, প্রতিষ্ঠানে চিকিৎসক না থাকা, ভূয়া নার্স, ভুয়া মেডিকেল টেকনোলজিস্ট, অপরিচ্ছন্ন পরিবেশ, সহ অনিয়ম অব্যবস্থাপনায় ধরা পরে। তারি পরিপ্রেক্ষিতে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কতৃপক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করার পাশাপাশি সর্তকবার্তা দেয়া হয়।

সিভিল সার্জন ড.মাহমুদুল হাসান, বলেন, যে কোন দুর্ঘটনা কারো কাম্য নয় তবে সেবার মান যদি হয় নিম্নমানের সেই ক্ষেত্রে দায়ভার সবারই কম আর বেশি থাকে। আজ এই পরিদর্শনের মূল লক্ষ্য জনস্বাস্থ্য সুরক্ষা ও মানহীন চিকিৎসা সেবা বন্ধ করা। পাশাপাশি জনগণ সাধারণকে জানাতে চাই যেকোনো হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ার আগে বা ভর্তি হওয়ার আগে প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র আছে কি না সেটা যাচাই করে চিকিৎসা সেবা নেয়া উচিত। আপনার একটু অসাবধানতায় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতে পারে আপনার জীবন।

উক্ত অভিযানে উপস্থিত ছিলেন,ডেপুটি সিভিল সার্জন,ডা. শাহ মোহাম্মদ বদরুদ্দোজা টিপু।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,
ডা. ইফতেখার আজাদ,জুনিয়ার কনসালটেন্ট ,এনেস্থিসিয়া সদর হাসপাতাল, ডা. এনামুল হক মিল্টন। এম ও সি এস,সিভিল সার্জন অফিস,ডা. আল-আমিন সারোয়ার। আশিকুজ্জামান সুজন,মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব সিভিল সার্জন অফিস সহ প্রমূখ।

আরও

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে	-সেলিম উদ্দিন

সারা দেশ

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে -সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্র...

২০২৬-১০-১৪ ১৩:০৫

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

সারা দেশ

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম মো. চাঁদ আলী খান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব এবং দলীয় ন...

২০২৬-১০-১৪ ১৩:০২

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯