সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুর শ্রমিক নির্বাচন" অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল

ফরিদপুর শ্রমিক নির্বাচন" অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল

নির্বাহী কমিটি দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে সংগঠন পরিচালনা করা, নিরপেক্ষ নির্বাচন, আওয়ামী লীগ ফ্যাসিষ্টদের কমিটি থেকে সংস্কার করা, ভোয়া ভোটার জ করা, সহ নানা অনিয়মের বিরুদ্ধে নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকারী বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেছেন শ্রমিকবৃত্ত।

আজ মঙ্গলবার (৩ জুন) ফরিদপুর জেলা অটোরিকশা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের (রেজি: ৩৪২৭) আসন্ন ত্রৈ-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৯১

স) ঘিরে বর্তমান কমিটির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ১৮ দফা দাবি তুলে ধরে এই অভিযোগ পত্র দাখিল করা হয়।

উক্ত ইউনিয়ন এর নির্বাচন কমিটির কমিশনার ও সদস্য সচিব বরাবর লিখিত অভিযোগপত্র জমা দেন সাধারণ শ্রমিকদের পক্ষে সদস্য বাবুল হোসেন (বাবু শেখ) সহ প্রমূখ।

অভিযোগে বলা হয়েছে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নিষিদ্ধ আওয়ামী জেলা শ্রমিক লীগের নেতা আব্দুল হাকিম মিয়া ও কোষাধ্যক্ষ লিয়াকত আলী বাবুর বিরুদ্ধে নিষিদ্ধ রাজনীতির সাথে জড়িত এবং সংগঠনে প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তাদের আসন্ন নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি জানানো হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, ভোটার তালিকায় ভুয়া ও পকেট ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন সময়ে সদস্যপদ হারানো ও নতুন ভোটার হতে না পারা প্রকৃত শ্রমিকদের তালিকাভুক্ত করার দাবি জানানো হয়।

লিখিত আবেদনে আরও উল্লেখ করা হয়, নতুন গাড়ি ভর্তির ক্ষেত্রে কমিশন বাণিজ্য, ভুয়া ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাৎ, অতিরিক্ত চাঁদা আদায় এবং বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তদন্ত ও বিচার এবং শ্রম অধিদপ্তরের মাধ্যমে ইউনিয়নের আর্থিক কার্যক্রমের পূর্ণাঙ্গ অডিটের দাবি জানানো হয়েছে।

এছাড়া নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণের পর থেকে নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত ইউনিয়নের সব ধরনের আর্থিক লেনদেন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে কয়েকজন দায়িত্বশীল ব্যক্তিকে স্ট্যান্ড পরিচালনার দায়িত্ব থেকে অপসারণেরও দাবি জানান শ্রমিকরা।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে খসড়া ভোটার তালিকা সংশোধন, নতুন সদস্য ভর্তি ও কার্ড নবায়নের দায়িত্ব নির্বাচন কমিশনের অধীনে আনা, কার্ড নবায়ন ফি ও মাসিক চাঁদা কমানো, নির্বাচনী জামানত হ্রাস, নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির প্রভাব বন্ধ করা এবং সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করা।

এছাড়া গত ৮ মে অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্ত আংশিকভাবে রেজুলেশনে অন্তর্ভুক্ত করার অভিযোগ এনে ওই রেজুলেশন সংশোধনের দাবি জানানো হয়েছে। প্রয়োজনে গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচন পেছানোরও আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব খায়রুল বাসার সবুজ বলেন, শ্রমিকদের পক্ষে আজ অভিযোগ পেয়েছি। আমরা নির্বাচন কমিটির মিটিং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগকারী নির্যাতিত শ্রমিক নেতা ও সেক্রেটারি প্রার্থী বাবু বলেন, আমরা আশা করি , নির্বাচন কমিশন আমাদের উত্থাপিত অভিযোগ ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবেন।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭