শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

ফরিদগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুকবুল ছৈয়াল (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শিশুটি পূর্ব গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বাবা-মায়ের বিচ্ছেদের পর মা প্রবাসে থাকায় সে নানির সঙ্গে বসবাস করত।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্কুল থেকে বাড়ি ফেরার পথে মুকবুল ছৈয়াল কৌশলে শিশুটিকে ডেকে তার বসতঘরে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়।

পরদিন রাতে অসুস্থতা অনুভব করলে শিশুটি তার নানির কাছে বিষয়টি জানায়। পরে তাকে প্রথমে ফরিদগঞ্জ ডায়াবেটিকস হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন।

এ ঘটনায় শিশুটির নানি ফরিদগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর পুলিশ মুকবুল ছৈয়ালকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। শনিবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের জানান, মামলার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।

আরও

সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মন্ত্রী আরিফুলের

সারা দেশ

সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মন্ত্রী আরিফুলের

সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী...

২০২৬-০৯-২৬ ১৮:৩২

শিবালয়ে বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

সারা দেশ

শিবালয়ে বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ম...

২০২৬-০৯-২৬ ১৮:১৮

চট্টগ্রামে বারবার ছাত্রলীগের ঝটিকা মিছিল, নজরদারিতে পুলিশও

সারা দেশ

চট্টগ্রামে বারবার ছাত্রলীগের ঝটিকা মিছিল, নজরদারিতে পুলিশও

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একের পর এক ঝটিকা মিছিলের ঘটনায় নড়েচড়ে বসেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। নগরী...

২০২৬-০৯-২৬ ১৮:১২

রংপুরে চাঞ্চল্যকর হত্যাসহ বিভিন্ন মামলায় ৯ জন গ্রেপ্তার

সারা দেশ

রংপুরে চাঞ্চল্যকর হত্যাসহ বিভিন্ন মামলায় ৯ জন গ্রেপ্তার

রংপুর বিভাগে গত ৪৮ ঘণ্টায় চাঞ্চল্যকর হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআ...

২০২৬-০৯-২৬ ১৮:১১

লাইসেন্স না থাকায় তিন হোটেল ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

লাইসেন্স না থাকায় তিন হোটেল ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেল ও রেস্টুরেন্টের লাইসেন্স না থাকায় তিন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার ট...

২০২৬-০৯-২৬ ১৮:১০

২০২৯ সালের মাঝামাঝি শেষ হবে ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক: মুক্তাদির

সারা দেশ

২০২৯ সালের মাঝামাঝি শেষ হবে ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক: মুক্তাদির

২০২৯ সালের মাঝামাঝি সময়ে ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ পুরোপুরি শেষ হবে। আগামী ১২ মাসের মধ্যেই মহাসড়কটির নতুন অবয়...

২০২৬-০৯-২৬ ১৮:০৬