শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

ফজলুর রহমান বাবু’র গ্রামের বাড়িতে চুরি

ফজলুর রহমান বাবু’র গ্রামের বাড়িতে চুরি

একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) শহরের পশ্চিম আলীপুরে অবস্থিত ‘কামরাঙ্গা’ নামক অভিনেতার বাসভবনে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে অভিনেতা ফজলুর রহমান বাবু এ ঘটনায় কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ফজলুর রহমান বাবু বলেন, পরিবার সহ ঢাকায় থাকি। মাসে এক-দুই বার গ্রামের বাড়িতে বেড়াতে আসি। গত ১৫ দিন আগেও এসেছিলাম। দুই দিন থেকে পুনরায় ঢাকায় চলে যাই। গতকাল সোমবার রাতে বাড়িতে এসে লাইট জ্বালাতে গিয়ে দেখি জ্বলছে না। পরে বাইরে গিয়ে দেখি বিদ্যুতের মেইন লাইনের তার নেই। ছাদে গিয়ে দেখি এসির তারও নেই। এছাড়া বাইরে থাকা বেশ কিছু মালামালও কে নিয়ে গেছে।  তিনি জানান, শুধু তার বাড়িরই নয় অন্যদের বাড়িতেও একই ঘটনা ঘটেছে। 

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান সাংবাদিকদের বলেন, অভিনেতা ফজলুর রহমান বাবুর বাসভবনে বিদ্যুতের তার চুরির ঘটনায় তিনি নিজে থানায় এসে সাধারণ ডায়েরি করেছেন। চুরির ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।

আরও

আমার সফলতায় হীনম্মন্যতায় ভুগত পুরুষ সহ-অভিনেতারা: কীর্তি সুরেশ

বিনোদন

আমার সফলতায় হীনম্মন্যতায় ভুগত পুরুষ সহ-অভিনেতারা: কীর্তি সুরেশ

বিনোদন জগতে সফল ও উচ্চাভিলাষী নারীদের প্রতি পুরুষ সহ-অভিনেতাদের দৃষ্টিভঙ্গি কেমন হয়? সম্প্রতি নেটফ্লিক্সের নতুন গ্যাংস্ট...

২০২৬-১০-২৬ ১৩:১৩

‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি

বিনোদন

‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি

‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারা জীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব।’—এভাবেই নিজের জীবনের নানা ঘটনা নিয়ে মন্তব্য করেছেন...

২০২৬-১০-২০ ১৪:০৬

আন্ডারওয়ার্ল্ডের নজরে বলিউড; হুমকি-সহিংসতায় শঙ্কিত তারকারা

বিনোদন

আন্ডারওয়ার্ল্ডের নজরে বলিউড; হুমকি-সহিংসতায় শঙ্কিত তারকারা

মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে হিন্দি চলচ্চিত্রশিল্পের যোগাযোগের ইতিহাস ১৯৬০-এর দশক পর্যন্ত বিস্তৃত। ওই সময় হাজি মাস্...

২০২৬-১০-১৯ ১৬:২৬