রবিবার, ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ফিফা থেকে আর্জেন্টিনার জন্য বড় দুঃসংবাদ

ফিফা থেকে আর্জেন্টিনার জন্য বড় দুঃসংবাদ

বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে অপরাজিত থাকলেও মাঠের বাইরের এক হিসাবে কিছুটা ধাক্কা খেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচভিত্তিক লাইভ র‌্যাঙ্কিংয়ের নতুন সমীকরণে আর্জেন্টিনাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্পেন (লা রোহা)। এর ফলে বিশ্বকাপের আগে শীর্ষস্থানে থাকা আর্জেন্টিনা বর্তমানে তিন নম্বরে নেমে গেছে।

লাইভ র‌্যাঙ্কিংয়ের এই হিসাবে ১৯৪৮.৯৭ পয়েন্ট নিয়ে টেবিলের সবার ওপরে অবস্থান করছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে থাকা স্পেনের সংগ্রহ এখন ১৯৩৪.৭৯ পয়েন্ট এবং ১৯২৫.১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। এরপর ১৮৭১.৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে ইংল্যান্ড। অন্যদিকে, চলমান বিশ্বকাপ থেকে বিদায় নিলেও টুর্নামেন্টে অর্জিত রেটিং পয়েন্টের কল্যাণে ব্রাজিলের অবস্থানের উন্নতি হয়েছে। ষষ্ঠ স্থান থেকে এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা, যাদের বর্তমান লাইভ পয়েন্ট ১৮০৪.৯৩।

অবশ্য এই তালিকাটি এখনও ফিফার আনুষ্ঠানিক কোনো র‌্যাঙ্কিং নয়। প্রতিটি ম্যাচের ফলাফল অনুযায়ী ফিফার নির্ধারিত সূত্রে পয়েন্ট যোগ-বিয়োগ করে এই লাইভ অবস্থান দেখানো হচ্ছে। ফিফা সর্বশেষ আনুষ্ঠানিক র‌্যাঙ্কিং প্রকাশ করেছিল গত ১১ জুন এবং তাদের পরবর্তী তালিকাটি প্রকাশিত হবে ২০ জুলাই। ফলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর ফলাফলের ওপর ভিত্তি করে এই অবস্থান আবারও ওলটপালট হতে পারে।

আর্জেন্টিনার এই অবনমনের মাঝেও সমর্থকদের জন্য একটি বেশ কৌতুহলোদ্দীপক পরিসংখ্যান রয়েছে। ১৯৯২ সালে ফিফা র‌্যাঙ্কিং প্রবর্তনের পর থেকে এখন পর্যন্ত শীর্ষ দল হিসেবে বিশ্বকাপ শুরু করা কোনো দেশই সেই আসরের শিরোপা ঘরে তুলতে পারেনি। ২০২৬ বিশ্বকাপের ঠিক আগে হন্ডুরাস ও আইসল্যান্ডকে হারিয়ে এক নম্বরে ওঠা আর্জেন্টিনাও এবার সেই দীর্ঘদিনের অপয়া ইতিহাস বদলানোর লক্ষ্যে মাঠে লড়ছে। তবে র‌্যাঙ্কিংয়ের অবস্থানের সঙ্গে শিরোপা জয়ের সরাসরি কোনো সম্পর্ক নেই; বিশ্বকাপের বাকি পথেই নির্ধারিত হবে আর্জেন্টিনা এই অদ্ভুত ধারাটি ভেঙে নতুন ইতিহাস গড়তে পারবে কি না।

আরও

‘খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে মনে হয়েছিল কাছের কেউ মারা গেছে’

খেলাধুলা

‘খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে মনে হয়েছিল কাছের কেউ মারা গেছে’

রোনালদো নাজারিও ব্রাজিলের অন্যতম সেরা কিংবদন্তি। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। ১৯৯৪ এবং ২০০২ সালে সেলেসাওদের...

২০২৬-০৭-১০ ২২:৪২

ফিফা যুক্তরাষ্ট্রকে ছাড় দিলেও ইংল্যান্ডকে দিচ্ছে না!

খেলাধুলা

ফিফা যুক্তরাষ্ট্রকে ছাড় দিলেও ইংল্যান্ডকে দিচ্ছে না!

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে নতুন এক বিতর্কে সরব হয়েছে ইংল্যান্ড। লিভারপুলের ডিফেন্ডার জ্যারেল কোয়ানসার দুই ম্যাচের...

২০২৬-০৭-১০ ২২:২৯

সুইজারল্যান্ডকে বিশ্লেষণ করে যা বুঝতে পারল আর্জেন্টিনা

খেলাধুলা

সুইজারল্যান্ডকে বিশ্লেষণ করে যা বুঝতে পারল আর্জেন্টিনা

কানসাস সিটিতে আর্জেন্টিনা রোববার কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে। কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে ঘাম ছুটানো জয়ের পর শেষ আটে তা...

২০২৬-০৭-১০ ২২:২০

জন্মভূমির মুখোমুখি হালান্ড, কেন নরওয়ের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন?

খেলাধুলা

জন্মভূমির মুখোমুখি হালান্ড, কেন নরওয়ের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন?

নরওয়ে ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের ম্যাচটি স্ট্রাইকার আর্লিং ব্রাউট হালান্ডের জন্য একেবারেই সাধার...

২০২৬-০৭-১০ ২২:০৫

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

খেলাধুলা

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে এখন কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। শেষ আটের লড়াইয়ে সুইজারল্যান্ডে...

২০২৬-০৭-১০ ১২:১৭