রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু: প্রবাস থেকে স্বামীদের ফেরার অপেক্ষা, এলাকায় শোকের ছায়া

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু: প্রবাস থেকে স্বামীদের ফেরার অপেক্ষা, এলাকায় শোকের ছায়া

ফেনী-বিলোনিয়া আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত মা-মেয়ের মরদেহ ফ্রিজিং ভ্যানে পাশাপাশি রাখা হয়েছে। শেষবারের মতো তাদের মুখ দেখতে সৌদি আরব ও ইতালি থেকে দেশে ফিরছেন তাদের স্বামীরা। তাদের অপেক্ষায় প্রহর গুনছে শোকস্তব্ধ পরিবার ও স্বজনরা।

শনিবার (২৭ জুন) রাতে ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের উত্তর আনন্দপুর মজুমদার বাড়ির সৌদি প্রবাসী নূরের ছফা মজুমদার সোহেলের স্ত্রী জাকিয়া আক্তার (৩৮) এবং তার বড় মেয়ে ওয়াহিদা আক্তার জুহা (২০)। এই দুর্ঘটনায় মোহাম্মদ কাউসার (৩২) নামে এক অটোরিকশা আরোহী যুবকও নিহত হয়েছেন।

​স্বজনরা জানান, শনিবার সকালে ক্যান্সারে আক্রান্ত ননদকে দেখতে বাড়ি থেকে মেয়েসহ বের হয়েছিলেন জাকিয়া আক্তার। রাতে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন। মৃত্যুর ২৪ ঘণ্টা পার হলেও মরদেহ দুটি বাড়ির উঠোনে ফ্রিজার ভ্যানে রাখা হয়েছে। জাকিয়ার বড় ছেলে সৌরভ ও ছোট মেয়ে জিদনি মা-বোনকে হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন। পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

​পারিবারিক সূত্রে জানা যায়, নিহত জাকিয়া আক্তারের স্বামী নূরের ছফা মজুমদার সোহেল দীর্ঘ ৩০ বছর ধরে সৌদি আরবে কর্মরত। স্ত্রী ও মেয়ের আকস্মিক মৃত্যুর সংবাদ পেয়ে তিনি রোববার দেশের উদ্দেশ্যে বিমানে রওনা হয়েছেন। কাকতালীয়ভাবে, ঠিক ১৪ বছর আগে এই ২৭ জুন তারিখেই তিনি তার মাকে হারিয়েছিলেন।

​অন্যদিকে, মাত্র ৮ মাস আগে বিয়ে হওয়া বড় মেয়ে ওয়াহিদা আক্তার জুহার স্বামী কাজী আজাদ হোসেনও একজন ইতালি প্রবাসী। বিয়ের এক সপ্তাহ পরই তিনি কর্মস্থলে ফিরে যান। আগামী ১২ জুলাই স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু স্ত্রীর মৃত্যুর খবরে সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় এবং তিনিও জরুরি ভিত্তিতে দেশে ফিরছেন।

​পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, উভয়ের স্বামী দেশে পৌঁছানোর পর সোমবার (২৯ জুন) জানাজার সময় নির্ধারণ করা হবে। পরে ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের মজুমদার বাড়ির পারিবারিক কবরস্থানে মা ও মেয়েকে পাশাপাশি দাফন করা হবে।

এদিকে দুর্ঘটনার পরদিন রোববার নিহত কাউসারের বাবা আবুল কালাম বাদী হয়ে অজ্ঞাতনামা পিকআপ চালকের বিরুদ্ধে ফুলগাজী থানায় একটি মামলা দায়ের করেছেন। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৪ ১৮:১৭

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

সারা দেশ

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার...

২০২৬-১০-০৪ ১৮:১৬