রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে শ্রদ্ধা ও ভালোবাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ফেনীতে শ্রদ্ধা ও ভালোবাসায়  জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

শ্রদ্ধা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে শহরের ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।

সকাল ১০টায় শহরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। প্রথমে ফেনী জেলা প্রশাসক মনিরা হক পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইন, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা। এসময় ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং শহীদ পরিবারের সদস্য ও ‘জুলাই যোদ্ধা’রা উপস্থিত থেকে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান।

পরবর্তীতে জেলা পরিষদ, ফেনী পৌরসভা, ফেনী সদর উপজেলা পরিষদ, ফেনী সরকারি কলেজ ও গণপূর্ত বিভাগ শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সড়ক ও জনপথ বিভাগ ফেনী, জেলা বিএনপি, জেলা ছাত্রদল, জেলা আনসার ও ভিডিপি, জেলা মৎস্য অফিস, জেলা প্রাণিসম্পদ অফিস, জেলা তথ্য অফিস, পিবিআই ফেনী, সিআইডি ফেনী, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, পিটিআই ফেনী এবং জেলা শিল্পকলা একাডেমি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে।

দিবসটি উপলক্ষে আরও শ্রদ্ধা জানায় জেলা খাদ্য অফিস, জেলা নিরাপদ খাদ্য কতৃপক্ষ, সামাজিক বন বিভাগ ফেনী, জেলা সমাজসেবা অফিস, জেলা সমবায় অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস ফেনী, যুব উন্নয়ন অধিদপ্তর, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিআরটিএ ফেনী, জেলা স্বাস্থ্য বিভাগ, ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ‘আমরা জুলাই যোদ্ধা’ ফাজিলপুর হাইওয়ে থানা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফেনী, জাতীয় নাগরিক পার্টি, ফেনী জেলা কারাগার, পানি উন্নয়ন বোর্ড ফেনী, ও ডক্টরস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

 

আরও

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৪ ১৮:১৭

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

সারা দেশ

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার...

২০২৬-১০-০৪ ১৮:১৬