রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে পৃথক দুর্ঘটনায় ফের সড়কে ঝরল দুই প্রাণ

ফেনীতে পৃথক দুর্ঘটনায়  ফের সড়কে ঝরল দুই প্রাণ

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (১ জুলাই) সকালে ছাগলনাইয়া উপজেলার মির্জার বাজার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের বাসিন্দা সাহাব উদ্দিন খোকন (৫৫) ও সদর উপজেলার দক্ষিণ ছনুয়া এলাকার মৃত মকবুল আহম্মদের ছেলে কবির হোসেন (৭২)।

পুলিশ সূত্র জানায়, সকালে ছাগলনাইয়া উপজেলার মির্জার বাজার এলাকায় কৃষি জমি থেকে হঠাৎ সড়কে উঠে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সাহাব উদ্দিন খোকনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

এদিন আনুমানিক সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার খাইয়ারা বাজার সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন কবির হোসেন। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, ট্রাক্টরের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় নিহতের ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন। তারা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরের চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক্টর ও সিএনজি অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে।

ফাজিলপুর হাইওয়ে থানা ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় মহাসড়কে একজনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার জন্য আবেদন করছে। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৪ ১৮:১৭

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

সারা দেশ

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার...

২০২৬-১০-০৪ ১৮:১৬