মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে পরীক্ষার দিন প্রেমিকের সঙ্গে পালাল দাখিল পরীক্ষার্থী প্রিয়া

ফেনীতে পরীক্ষার দিন প্রেমিকের সঙ্গে পালাল দাখিল পরীক্ষার্থী প্রিয়া

ফেনীর ফুলগাজীতে দাখিল পরীক্ষার দিন পরীক্ষা না দিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) সকালে ফাতেমা আক্তার প্রিয়া নামের ওই পরীক্ষার্থী মাইক্রোবাসচালক ইমন নামের এক যুবকের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যায় বলে অভিযোগ করেছে তার পরিবার।

প্রিয়া মুন্সিরহাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী। তার পরীক্ষা কেন্দ্র ছিল আজমেরী বেগম বালিকা বিদ্যালয়। পরিবারের অভিযোগ, ইংরেজি পরীক্ষায় অংশ নেওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়, এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

প্রিয়ার মামা মোহাম্মদ ইমরান হোসেন জানান, তার ভাগ্নি ইমন নামের এক মাইক্রোবাসচালকের সঙ্গে পালিয়ে গেছে। ইমন দক্ষিণ তারালিয়ার শাহজাহান মিয়ার ছেলে।

পরিবারের দাবি, প্রিয়ার বয়স কম থাকায় ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করে বিয়ের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় তারা ফেনী মডেল থানা ও ফুলগাজী থানাকে বিষয়টি জানিয়েছেন এবং প্রিয়ার সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে স্থানীয়ভাবে খোঁজাখুঁজি চললেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

আরও

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়ন...

২০২৬-১০-০৫ ২২:০২

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩