রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৬০০ পরিবার পাচ্ছে ৩৬ টন চাল

ফেনীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৬০০ পরিবার পাচ্ছে ৩৬ টন চাল

ফেনীতে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে চাল বিতরণ করেছে ফেনী পৌরসভা।

মঙ্গলবার (২৮ জুলাই) পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৩ শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ করা হয়।

​পৌরসভা সূত্রে জানা যায়, ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডের মোট ৩ হাজার ৬০০টি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে মোট ৩৬ মেট্রিক টন চাল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি পরিবার ১০ কেজি করে চাল পাবে। আজ প্রথম দিনে ৩৬০টি পরিবারের মাঝে চাল বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

​ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি)।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার এবং স্থানীয় প্রশাসন সব সময়ই যেকোনো বিপদে সাধারণ মানুষের পাশে আছে এবং এ সহায়তা অব্যাহত থাকবে।

​অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিন, মেডিকেল অফিসার ডা: কৃঞ্চ পদ সাহা, প্রশাসনিক কর্মকর্তা এস এম শরাফত উল্যাহ চৌধুরী, ট্রেড লাইসেন্স পরিদর্শক মো: কামাল উদ্দিন, কনজারভেঞ্জ ইন্সপেক্টর ছরওয়ার আলম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির ও যুগ্ম আহ্বায়ক তপন কর, ঠিকাদার এ. কে. এম ফজলুল হক পলাশসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তি এবং সহায়তাপ্রাপ্ত সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

 

আরও

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৪ ১৮:১৭

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

সারা দেশ

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার...

২০২৬-১০-০৪ ১৮:১৬